সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন বইয়ের প্রচ্ছদ প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নতুন একটি বই লিখছেন। বইয়ের নাম ‘প্রমিস মি, ড্যাড: এ ইয়ার অব হোপ, হার্ডশিপ অ্যান্ড পারপাস’। তার আসন্ন বইয়ের প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম দ্য হিল পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
বইটির মূল আলোচনার বিষয়বস্তু হবে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিহত তার পুত্র বিওকে নিয়ে এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়ে। ডেলওয়ারের ডেমোক্রেটিক এই সিনেটর জানাতে চান কেন তিনি ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেননি।
বৃহস্পতিবার পিপল ম্যাগাজিনকে বাইডেন বলেন, আমি জানাতে চাই আমার পুত্রের সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল সেই কথা। পরিবার ও বাবা-পুত্রের মধ্যে কেমন শক্তিশালী সম্পর্কে থাকে তা আমি সবাইকে জানাতে চাই।
২০১৫ সালের মে মাসে বাইডেন পুত্র বিও ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার পুত্রের মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত হয়েছিলেন। আবেগপ্রবন জো বাইডেনকে শান্তনা দেন তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্টলেডি মিশেল ওবামা। সূত্র: দ্য হিল ও পিপল ম্যাগাজিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ