সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন প্রেসিডেন্ট বারাক ওবামার
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আগেভাগেই সমর্থন দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারির প্রতি সমর্থন জানিয়ে ওবামা বলেন, তিনি হবেন চমৎকার একজন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস। ২০০৮ সালে ডেমোক্রেট দলীয় মনোনয়ন লাভে ওবামার প্রতিপক্ষ ছিলেন হিলারি। তবে হিলারিকে হারিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে যান ওবামাই। পরে অবশ্য ওবামার পক্ষেই প্রচারণা চালান হিলারি। এরপর ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ফার্স্টলেডি। ওবামাকে হিলারির আসন্ন নির্বাচনে লড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হিলারি ২০০৮ সালেও একজন দুর্দান্ত প্রার্থী ছিলেন। পরবর্তীতে আমার সমর্থকও হন তিনি। তিনি ছিলেন অসাধারণ একজন পররাষ্ট্র মন্ত্রী। তিনি আমার বন্ধু। আমি মনে করি, তিনি একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন। তবে ওবামাকে একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য নির্বাচনী লড়াই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সে প্রশ্নের জবাবে কিছুটা অনাগ্রহ দেখান ওবামা। তিনি বলেন, আমি আমার শেষ নির্বাচনে লড়াই করেছি। তবে আমি আসলে নির্বাচনের ভবিষ্যদ্বাণী করার কাজ করি না! উল্লেখ্য, গতকাল স্থানীয় সময় বিকালে সামাজিক মাধ্যমে ক্লিনটন নিজের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে গুরুত্বপূর্ণ রাজ্যসমূহে প্রচারণা। ধারণা করা হচ্ছে রিপাবলিকানরা ওবামার সঙ্গে হিলারির সম্পর্কের বিষয়টি তাদের প্রচারণায় তুলে আনার চেষ্টা করবেন। কিছু রিপাবলিকান কয়েকদিন আগে দাবি করেছিলেন, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে তা হবে ওবামারই তৃতীয় মেয়াদ পৃষ্ঠা ১৭ কলাম ৬
। এ ব্যাপারে ওবামাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো নির্বাচনে নেই! তিনি বলেন, হিলারি যে কোন বাতচিত নিজে নিজেই বেশ ভালভাবে সামলাতে পারবেন। পররাষ্ট্র নীতি নিয়ে যে কোন বিতর্কও ভালভাবে সামলাতে পারবেন তিনি। স্থানীয় নীতি সম্পর্কে তার যে রেকর্ড, তাতে আমার মনে হয় তিনি কর্মজীবী পরিবারদের নিয়ে মাথা ঘামান বেশি। তিনি যদি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন, তাহলে মানুষকে জানানোর মতো শক্ত বার্তা তার কাছে থাকবে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!