সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা গুরুত্ব দিয়েই ভাবছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা গুরুত্ব দিয়েই ভাবছেন। পুত্রবধূ লারা ট্রাম্পকে ফক্স নিউজের জন্যে দেওয়া এক সাক্ষাতকারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা রাখছি ২০২৪ সালে নির্বাচন করলে জয়লাভ করব। স্পুটনিক
খুব গুরুত্বের সঙ্গেই ফের প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ভাবছেন বলেন ট্রাম্প। এক ঘন্টারও বেশি সময় ধরে দেওয়া এ সাক্ষাতকারে ট্রাম্প বলেন, এখনো আমার অনেক জনপ্রিয়তা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর মেক্সিকো সীমান্তে অভিবাসীদের হট্টগোল, কর বৃদ্ধি এবং অনেক বিধি নিষেধ অকার্যকর হয়ে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তিনি আগামী নির্বাচনে তার জয়লাভের সমুহ সম্ভাবনাই দেখছেন। যদিও আগামী নির্বাচন নিয়ে এখন কথা বলা একটু আগেভাগে হয়ে যায় তারপরও ট্রাম্প এব্যাপারে আশাবাদী বলে জানান।
ট্রাম্প বলেন, ক্যাপিটল হিলে নির্ভর করা যায় এমন একজন সঠিন ব্যক্তি রিপাবলিকানদের জন্যে প্রয়োজন। সিনেট কিংবা হাউজে সঠিক ব্যক্তি খুবই প্রয়োজন। আগামী বছরে মধ্যবর্তী নির্বাচনকেও গুরুত্ব দেন ট্রাম্প।
প্রেসিডেন্ট না থাকায় এখন সবচেয়ে বেশি ‘মিস’ করছেন ট্রাম্প এবং তা হচ্ছে মানুষকে বিভিন্ন প্রকার সহায়তা করা। হোয়াইট হাউসের স্মৃতি চারণ করে ট্রাম্প বলেন, মহান জীবন, মহান সব মানুষের সঙ্গে মেলামেশা, ব্যবসা কোনো সমস্যা না থাকা ওসব মহুর্ত দারুণ ভালবাসি। যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্প সবাইকে বেশি সহায়তা করেছেন এমন দাবিও করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








