Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সামনের নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়ী করার সংকল্প যুক্তরাষ্ট্র জাসাসের

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: July 11, 2017 | 10:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সামনের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিপুল বিজয়ের লক্ষ্যে প্রবাসের কর্মীরাও একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলেন। ৯ জুলাই রোববার রাতে যুক্তরাষ্ট্র জাসাসের এক সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদে উজ্জীবিতদের বিএনপির সদস্য ফরম পূরণের কর্মসূচি ঘোষণা করেন সমাবেশের প্রধান অতিথি জাসাসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সংকটে বিএনপি হাল ধরেছে, জাতিকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে এনেছে। এখনও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সুসংগঠিত হয়ে সামনের নির্বাচনে জয়ী হবার পথ সুগম করতে হবে। হেলাল খান উল্লেখ করেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ রূপকল্প বাস্তবায়িত করার মধ্য দিয়ে সুখ ও সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এখন থেকেই সকলকে প্রস্তুতি নিতে হবে।’ জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, হেলালউদ্দিন, জসীম ভ’ইয়া এবং হাবিবুর রহমান সেলিম রেজা, জাতীয়তাবাদি ফোরামের সভাপতি নাসিম আহমেদ। সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন বলেন, ‘ব্যালটে সরকারের অন্যায়-অবিচারের উপযুক্ত জবাব দিতে হবে। প্রবাস থেকেই নিজ নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে দলীয় প্রার্থীদের বিজয়ে অবদান রাখতে হবে। শেখ হাসিনা ও তার দলকে আর কোনভাবেই খালি মাঠে গোল করার সুযোগ দেয়া যাবে না।’ এসময় জাসাস মহাসচিবকে যুক্তরাষ্ট্র জাসাসের কর্মকান্ড আলোকে প্রকাশিত একটি গ্রন্থ প্রদান করেন সভাপতি গোলাম ফারুক শাহীন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV