Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পরাজয় নিশ্চিত করতে প্রবাস থেকে সকলকে একযোগে কাজ করতে হবে : যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে নৌ পরিবহন মন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: July 23, 2013 | 2:18 AM

এনা : এখন সময় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং আন্তর্জাতিক মহলে জামাত-শিবিরের অপতৎপরতা রুখে দেয়ার। একইসাথে সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিতে প্রবাসেও জনমত সুসংহত করতে একেকজন প্রবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ২১ জুলাই সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কের জ্যামাইকায় ঘরোয়া রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক লীগের সহসভাপতি শাহজাহান খান এমপি প্রবাসীদের প্রতি এ আহবান জানান।07222013_004_SHAHJAHAN_KHANইফতার মাহফিলের মধ্য দিয়ে শুরু সংক্ষিপ্ত এ আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি মাওলানা বজলুর রহমান বলেন, ‘রমজান মাসে যারা হরতাল ডাকে তারা শুধু মানবতার শত্র“ই নয়, ইসলামেরও দুশমন। তাদের ওপর আল্লাহ তা’লার গজব নাজিল হবে।’ আল কোরআনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের এই সহসভাপতি আরো বলেন, ‘রমজান মাস হচ্ছে এবাদত-বন্দেগীর মাস। এ মাসে সংযম প্রদর্শনের নির্দেশ রয়েছে। এতদসত্বেও যারা কথায় কথায় হরতাল দেয়, জনজীবনে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা ইসলামের শত্র“।’ ‘এ শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের নেতা-নেত্রীর ব্যাপারে শান্তিপ্রিয় মানুষদের সজাগ থাকার প্রয়োজন রয়েছে।’ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে এবং সেক্রেটারী কাজী আজিজুল হক খোকনের সঞ্চালনে এ সমাবেশে বাংলাদেশ শ্রমিকলীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা স্বাগত বক্তব্য দেন। অতিথির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম এবং শামসুদ্দিন আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাবেক সহসভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারী ফরিদ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় প্রমুখ। এ সময় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মকান্ডের প্রতি সৃষ্টিকর্তার করুণা কামনায়। মন্ত্রী বলেন, সামনের নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পরাজয় নিশ্চিত করতে প্রবাস থেকে সকলকে একযোগে কাজ করতে হবে। একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পুনরায় বিজয়ের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ থাকার পথ সুগম করেছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV