সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইক না পেলে মন খারাপ করেন ৪০ শতাংশ : গবেষণা জরিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকে লাইক না পেলে মন খারাপ করেন ৪০ শতাংশ। এই সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের আরো উদ্বিগ্ন করে তুলছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ‘ডিচ দ্য লেবেল’ নামের একটি অ্যান্টি-বুলিয়িং বা পীড়ন-বিরোধী দাতব্য সংস্থা এই গবেষণা চালিয়েছে। দশ হাজার তরুণ-তরুণীর উপর এই জরিপটি চালানো হয়। এদের বয়স ছিল ১২ থেকে ২০ বছরের মধ্যে।
এই গবেষণা জরিপে অংশ নেয়াদের মধ্যে ৪০ ভাগই বলেছেন, কেউ যদি তাদের সেলফিতে লাইক না দেয়, তাহলে তারা খারাপ বোধ করেন। আর ৩৫ ভাগ বলেছেন, তাদের কী পরিমাণ ফলোয়ার বা অনুসারী, তার ওপর সরাসরি নির্ভর করে তাদের আত্মপ্রত্যয়ের ব্যাপারটি।
জরিপে উঠে এসেছে সাইবার-বুলিয়িং (পীড়ন) ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। প্রতি তিনজনের একজন বলেছেন, তারা সারাক্ষণই সাইবার-বুলিয়িংয়ের বা পীড়নের আতঙ্কে থাকেন। একজন বিশেষজ্ঞ বলেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে শিশুরা ‘বৈরিতার সংস্কৃতির’ মধ্যে বেড়ে উঠছে।
জরিপে অংশগ্রহণকারী ৭০ ভাগ স্বীকার করেছেন, তারা অনলাইনে অন্যের উপর পীড়নমূলক আচরণ করেন। আর ১৭ ভাগ দাবি করেছেন, তারা অনলাইনে পীড়নের স্বীকার হয়েছেন।
এছাড়া জরিপে অংশ নেয়া অর্ধেকই বলেছেন, তারা আলোচনা করতে চান না অনলাইনে তাদের সঙ্গে ঘটে যাওয়া খারাপ আচরণগুলো নিয়ে।
গবেষণায় আরো উঠে এসেছে, ইনস্টাগ্রাম হচ্ছে ঘৃণা ছড়ানোর জন্য সবচাইতে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। বিবিসি বাংলা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ