সারফেসের দাম কমাল মাইক্রোসফট
অনলাইন ডেস্ক : ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারের দাম ৩০ শতাংশ কমাল মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি উইন্ডোজনির্ভর সারফেস ট্যাব ৪৯৯ ডলার থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৩৪৬ মার্কিন ডলারে । যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবং বাজারে সারফেসের জনপ্রিয়তা কমতে থাকার কারণেই দাম কমাল মাইক্রোসফট। মাইক্রোসফটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কভার ও কিবোর্ডসহ সারফেস ট্যাবলেটের দাম ৫৯৯ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪৪৯ ডলার করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য সারফেসের দাম কমানো প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট, শুধু ওয়েবসাইটে লিখেছে ‘আরও কম দামে, দারুণ ট্যাবলেট’। ২০১২ সালের ১৮ জুন লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘সারফেস’ ট্যাবলেটটির ঘোষণা দিয়েছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। ১০.৬ ইঞ্চি মাপের ম্যাগনেশিয়ামের তৈরি ‘সারফেস’ ট্যাবলেটের সঙ্গে রয়েছে কিকস্ট্যান্ড বা বিল্ট ইন স্ট্যান্ড, যা ট্যাবলেটটিকে ল্যাপটপের মতো ব্যবহারের সুবিধা দেয়। ৯.৩ মিলিমিটার পুরুত্বের ট্যাবলেটটি উইন্ডোজ আরটি সংস্করণে চলে। এর ওজন ১.৩ পাউন্ড। পাশাপাশি সারফেস ট্যাবলেটে রয়েছে গোরিলা গ্লাস২ যুক্ত এইচডি ডিসপ্লে, ওয়াই-ফাই, মাল্টি টাচ কিবোর্ড ট্র্যাক প্যাড, এইচডিএমআই, মাইক্রো এসডি, ইউএসবি ২.০ ও ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ বা তথ্য সংরক্ষণ সুবিধা। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, অনেক ঢাক-ঢোল পিটিয়ে ‘সারফেস’ ট্যাব বাজারে আনলেও আশানুরূপ সফল হয়নি মাইক্রোসফট।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








