Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘সার্ভার হ্যাক করে পানামা পেপারস ফাঁস করা হয়েছে’

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: April 6, 2016 | 7:57 AM

রাষ্ট্র প্রধান, রাজনীতিক, সেলিব্রেটি, ব্যবসায়ীদের কালো টাকার খবর ফাঁস হওয়ায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে ক্ষমতা হারিয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনলাইগসন। বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পরিবারের বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়েছে। তবে যে আইনী প্রতিষ্ঠানের নথি ফাঁস হয়েছে তারা বলেছে, তাদের সার্ভার বিদেশ থেকে হ্যাক করে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার পানামার আইনী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার সঙ্গে যোগাযোগ করে এএফপি। জবাবে তারা সার্ভার হ্যাক হওয়ার কথা জানায়। এ প্রতিষ্ঠানের র‌্যামন ফনসেকা বলেছেন, তার প্রতিষ্ঠান মোসাক ফনসেকা এ বিষয়ে সোমবারই পানামায় মামলা করেছে। তিনি বলেন, এখন পর্যন্ত যত রিপোর্ট হয়েছে সেখানে কেউ বলে নি যে, এসব নথি হ্যাক করা হয়েছে। যা ঘটানো হয়েছে তা এক রকম ক্রাইম। তবে তিনি পরিষ্কার করে বলেন নি, কোন দেশ থেকে তাদের সার্ভার হ্যাক করা হয়েছে। তবে তাদের সার্ভার হ্যাক করে এক কোটি ১৫ লাখ নথি ফাস করায় বেশ ক্ষুব্ধ তারা। তিনি বলেছেন, তাদের ক্লায়েন্টের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ ব্যক্তি। তারা তাদের আইনী প্রতিষ্ঠান ব্যবহার করে অপসোর কোম্পানির মালিক হয়েছেন। পানামা পেপারস ফাঁস হওয়াতে পানামার আর্থিক সেবাকাতে বড় ধাক্কা লেগেছে বলে বলা হচ্ছে। মানবজমিন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV