সাহিত্য একাডেমি নিউইয়র্কের ৯৫তম আসর : আলোচনা, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আলোচনা, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে সাহিত্য একাডেমি নিউইয়র্কের ৯৫তম আসর। আসর পরিচালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। আসরে কবি জীবনানন্দ দাশ, কবি শামসুর রাহমান এবং কবি ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করা হয়।
আলোচনায় অংশ নেন কবি তমিজ উদদীন লোদী, লেখক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদীন, অধ্যাপক হায়দার আলী খান এবং কবি শহীদ কাদরীর পতœী নীরা কাদরী।
আসরের শুরুতেই আবৃত্তিকার আনোয়ারুল লাভলু ও গোলাম মোস্তফা জীবনানন্দ দাশের দুটি কবিতা পাঠ করেন।
কবি শামসুর রাহমানের উপর নির্ধারিত বিষয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লেখক হায়দার আলী খান। আলোচনার শুরুতেই তিনি সাহিত্য একাডেমির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তার মতে এমন নিয়মিতভাবে দেশের বাহিরে আর কোথাও একসাথে এত বাঙালী লেখক, কবির সমাবেশ আগে চোখে পড়েনি।
শামসুর রাহমানের কবিতা পাঠ করেন আবৃত্তিকার গোলাম মোস্তফা এবং সেলিম ইব্রাহীম। আবৃত্তিকার ফারুক আযম পাঠ করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। কবি হেলাল হাফিজের কবিতা পাঠ করেন আবৃত্তিকার লুবনা কাইজার।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কাজী আতীক, রানু ফেরদৌস, ইশতিয়াক রুপু, সালেহীন সাজু, বেনজির শিকদার, তাহমিনা সাঈদ, সুরীত বড়ুয়া, এইচ বি রিতা, আনোয়ার সেলিম, লিয়াকত আলী, শাম্মী আক্তার হ্যাপি, আবুল বাশার, পলি শাহীনা প্রমুখ।
উপস্থিত ছিলেন শামস আল মমীন, আহমাদ মাযহার, হাসান আল আবদুল্লাহ, আদনান সৈয়দ, মুমু আনসারী, ফাহিম রেজা নূর, মনিজা রহমান, আবু সাঈদ রতন, রিমি রুম্মান, নিলুফার রেজা, কামাল হোসেন মিঠু, ফরিদা ইয়াসমিন, উইলি মুক্তি, মতলুব আলী, শুভ রায়, রওশন হক, রেজাউল হক, আব্দুস শহীদ, পারভীন পিয়া, মেহের চৌধুরী, মাকসুদা আহম্মেদ, জুঁই ইসলাম, কামরুন নাহার রীতা, আরিফা রহমান, আহম্মেদ হোসেন বাবু, শহীদ রেজা নূর, সবিতা দাস, জাকিয়া ফাহিম, নাসরিন চৌধুরী, শাম্মী আক্তার, সুলতানা ডলি, জাকির হোসেন মিয়া, সৈয়দ ফজলুর রহমান, মোঃ এনামুল করিম দিপু, উম্মে কুলসুম পপি, রাহাত কাজী শিউলি প্রমুখ।
আসরের দ্বিতীয় পর্বে সাহিত্য একাডেমির ‘১০০ তম আসর’ উদযাপন বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan