সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি সাংবাদিক অ্যাকস্টারের প্রেস ক্রেডেনশিয়াল পুনর্বহাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি জিম অ্যাকস্টার প্রেস ক্রেডেনশিয়াল (প্রেস পাস) পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। আদালতের পক্ষ থেকে জিম অ্যাকস্টার প্রেস পাস পুনর্বহাল করার নির্দেশ দিলে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিত-ার জের ধরে তার হোয়াইট হাউসে প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদালতের নির্দেশের পর সোমবার ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। জানানো হয়, প্রেসিডেন্টের ভবিষ্যৎ সংবাদ সম্মেলনের কিছু নিয়ম কানুন। এর মধ্যে রয়েছে, একজন সাংবাদিকের শুধু একটি প্রশ্ন করার অনুমতি থাকবে। এরপর ফলোআপ প্রশ্ন করতে হলে তাকে প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়ে দেয়া হয়েছে অ্যাকস্টাকে। ভবিষ্যতে অ্যাকস্টা নতুন এ নিয়ম না মানলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া সাংবাদিকরা যদি ভদ্র আচরণ না করেন, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাবেন বলেও জানানো হয়েছে।
হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাওয়া এবং প্রেস পাস পুনর্বহালের ঘোষণার পর জিম অ্যাকস্টা জানান, তিনি হোয়াইট হাউসে প্রবেশের অপেক্ষায় ছিলেন।
এর আগে গত ৮ই নভেম্বর এক সংবাদ সম্মেলন চলাকালে জিম অ্যাকস্টার এক প্রশ্নের প্রেক্ষিতে হোয়াইট হাউসের একজন ইন্টার্ন তার মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ঔদ্ধত্য ও ভয়ানক ব্যক্তি বলে অভিহিত করেন। একদিন পর হোয়াইট হাউসে তার প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। সিএনএনের পক্ষ থেকে অ্যাকস্টার হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফেরত পাবার জন্য একটি মামলা দায়ের করা হয়। শুক্রবারের এক শুনানিতে বিচারক বলেন, অ্যাকস্টাকে প্রত্যাহারের কারণ হিসেবে প্রশাসন যথেষ্ট কারণ দর্শাতে পারে নি। তাই তার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে যোগ দেয়ার অধিকার আছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’