Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সিনেটর জন ম্যাককেইনের দত্তক নেয়া বাংলাদেশের সেই মেয়ে এখন ‘ব্রিজেট ম্যাককেইন’

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: August 28, 2018 | 1:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ১৯৯১ সালে ঢাকার মাদার তেরেসা ফাউন্ডেশন পরিচালিত একটি এতিমখানা থেকে অসুস্থ মেয়ে শিশুকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন মার্কিন সিনেটর জন ম্যাককেইনের স্ত্রী সিন্ডি। এরপর তাকে দত্তক মেয়ে হিসেবে গ্রহণ করেন জন ম্যাককেইন। বাংলাদেশের সেই মেয়ে এখন ব্রিজেট ম্যাককেইন; জন ম্যাককেইনের একমাত্র কৃষ্ণাঙ্গ সন্তান।

সিন্ডি জানান, ব্রিজেট ঢাকার ওই এতিমখানায় ১৬০টি শিশুর সঙ্গে ছিলেন। তার মুখে ঘা থাকায় সে খেতে পারতো না। এতিমখানায় থাকলে মারা যাওয়ার আশঙ্কা ছিল। আরেকটি শিশুর ছিল জটিল হৃদরোগ।

সিন্ডি বুঝতে পারলেন এতিমখানায় থাকলে অল্প ক’দিন পরেই এ দুটি শিশু মারা যাবে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাদের যুক্তরাষ্ট্রের নিয়ে যাবেন। বাংলাদেশের একটি অফিসে অনুমতি নেয়। বিষয়টি বুঝিয়ে বলার পর অনুমতি না দিয়ে উল্টো সিন্ডির সঙ্গে দুর্ব্যবহার করলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সিন্ডিও রেগে যান। এক পর্যায়ে ওই কর্মকর্তাকে স্বাক্ষর করতে বাধ্য করেন।

যুক্তরাষ্ট্রে পৌঁছালে মুখে ঘা আক্রান্ত শিশুটিকে দত্তক হিসেবে নেন জন ম্যাককেইন। যার নাম দেয়া হয় ব্রিজেট ম্যাককেইন।

কালো ব্রিজেটকে দত্তক নেয়ায় চড়া মূল্য দিতে হয় ম্যাককেইনকে। ২০০০ সালে জর্জ বুশের বিরুদ্ধে প্রেসিডেন্ট থেকে প্রাইমারি ভোটের জন্য লড়ছিলেন ম্যাককেইন। হঠাৎ জানতে পারেন বিপক্ষ শিবির থেকে প্রচার চালানো হচ্ছে, ‘ম্যাককেইন একটি কৃষ্ণাঙ্গ জারজ সন্তানকে দত্তক নিয়েছেন।’

সেই প্রাইমারি আর জিততে পারেননি ম্যাককেইন। তবে ছাড়েননি তার বাংলাদেশি কন্যা ব্রিজেটের হাত। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ভোটের প্রচারণায় সঙ্গে নিয়ে গিয়েছিলেন ব্রিজেটকে। সূত্র : জাগো নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ