Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সিলেটের এ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার অমূল্য চৌধুরীর সম্মানে নিউইয়র্কে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের নৈশভোজ

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: August 9, 2017 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত সিলেটের এ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের ছাত্র অমূল্য কুমার চৌধুরীর সম্মানে কলেজটির ৮২’ ব্যাচের ছাত্ররা নৈশভোজের আয়োজন করেছে নিউইয়র্কে। সিটির ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্টে গত ৭ আগস্ট সোমবার রাতে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর ছাত্ররা এ নৈশভোজ ও মতবিনিময়ের আয়োজন করে।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী আবদুর রহিম বাদশা, ৮২’ ব্যাচের ছাত্র চাকসু’র সাবেক কালচারাল সেক্রেটারী মামুনুর রশিদ, ৮২’ ব্যাচের ছাত্র কমিউনিটি এক্টিভিস্ট কাজী অদুদ আহমেদ, মুহিবুজ্জামান দুলাল ও নজীর আহমেদ, সাবেক জিএস সাখাওয়াত আলী, কলেজের প্রাক্তন ছাত্র কমিউনিটি এক্টিভিস্ট মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সৈয়দ সিদ্দিকুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, সহ সভাপতি নুর উদ্দিন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, লুফুর রহমান চৌধুরী হেলাল, মো. ফজলুল হক খান, চৌধুরী মোহাম্মদ মুমিন, জগন্নাথপুরের প্রবীণ শিক্ষক আবু হোরায়রা ছাদ মাস্টার, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, শিশু আহমেদসহ কমিউনিটির নের্তৃবৃন্দ।এসময় ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্র বন্ধুরা কলেজ জীবনের বর্ণিল স্মৃতিচারণসহ আড্ডায় মেতে ওঠেন। আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন এ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার অমূল্য কুমার চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV