সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক মিলনমেলা ও জমকালো নিউইয়র্ক নাইট
ইউএসএনিউজঅনলাইন.কম : ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক মিলনমেলা ও জমকালো নিউইয়র্ক নাইট অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ২ জুলাই রোববার রাতে কলেজটির এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ”আন্তর্জাতিক মিলনমেলা,
নিউইয়র্ক নাইট : এইচএসসি ৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস” – শিরোণামে অনুষ্ঠিত হয় নানা আয়োজনের এ বর্ণাঢ্য উৎসব। যুক্তরাষ্ট্র,
যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রায় অর্ধ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ উৎসব আয়োজনে।
এসময় কলেজ জীবনের সুখ-দু:খের স্মৃতি, খোশ গল্পের সরেশ আড্ডায় মেতে ওঠেন তারা। প্রায় তিন যুগের পুরানো বন্ধুদের একসাথে পেয়ে
অনেকে আনন্দ আবেগে আপ্লুত হন। অনুষ্ঠানে বক্তারা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। এসময় এইচএসসি’র ক্লাস অব ১৯৮২ এর প্রয়াত
প্রাক্তন ছাত্রবন্ধুদেরও বিশেষ ভাবে স্মরণ করেন তারা। প্রাক্তন ছাত্র আবদুর রহিম বাদশার উপস্থাপনায় এ সময় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে
বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, ডা. মো. সিদ্দিকুর রহমান, ডা. একেএম জুবের
আহমেদ, ডা. এস এ শামীম, মোহাম্মদ নূরুল আহিয়া, এমএ করিম জাহাঙ্গীর, কায়ছার নাজমী, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসার, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, নিয়াজ এ চৌধুরী, মো. একলাছুর রহমান, ডা. কেফায়েত হোসেন, শফিকুল
আম্বিয়া চৌধুরী, মাকফিয়া জামান ডেইজি, ফয়সাল আহমেদ, আমিনুল হক মুন্না, আলাউদ্দিন, শাহ সাইফুর রহমান ক্যাবেল, নজীর আহমেদ, বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভূট্রো, সিলেট শিক্ষা বোর্ডের সচিব মোস্তফা কামাল, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, মো. জালাল উদ্দিন জগলু, কানাডা প্রবাসী নেহাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের প্রায় সকল বক্তাই বলেন, এমনই মাহেন্দ্রক্ষণের প্রতিক্ষায় ছিলেন দীর্ঘদিন তারা। বলেন, সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে বিশ্বব্যাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেট সরকারী এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ৮২’ ব্যাচের প্রাক্তন ছাত্রবন্ধুদের
সেতুবন্ধন রচনার প্রয়াস। আগামীতে তিন দিন ব্যাপি উৎসব আয়োজনের প্রস্তাব দেন কেউ কেউ। এসময় অনুষ্ঠানের উপস্থাপক আবদুর রহিম বাদশা ঘোষণা দেন, আগামী বছর নিউইয়র্কের লংআইল্যান্ডে তিন দিন ব্যাপি এ পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে আরো ব্যাপক আয়োজনে।
অনুষ্ঠানে বক্তারা যার যার অবস্থান থেকে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের এ অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে। আয়োজকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে আরো সুন্দর আগামীর প্রত্যয় ব্যক্ত করেন সকলে। নৈশভোজের মাধ্যমে শেষ হয় আলোচনা পর্ব।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসের সেরা সঙ্গীত শিল্পী শাহ মাহবুবের গানে মাতোয়ারা ছিলেন সবাই। স্টেজ মাতিয়ে রাখেন শিল্পী মৌ, নিয়াজ, শিশু শিল্পী ফারিহাসহ অন্যান্যরাও। শিল্পীদের সাথে নেচে গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই। গভীর রাত পর্যন্ত চলে ক্লান্তিহীন এ বর্ণিল পরিবেশনা। সবশেষে প্রাক্তন ছাত্রী মাকফিয়া জামান ডেইজির বিদায়ী শুভেচ্ছার মধ্য দিয়ে সাঙ্গ হয় এ আন্তর্জাতিক মিলনমেলা ও জমকালো নিউইয়র্ক নাইট।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!