সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের কনভেনশন : নতুন কমিটির সভাপতি ডা. রোকাইয়া, সেক্রেটারী ডা. শফিকুল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (এসওএমসিএএ) অব নর্থ আমেরিকা’র নবম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪-২০২৫ সালের জন্য নতুন কার্যকরী পষিদ ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডা. রোকাইয়া চৌধুরী আর জেনারেল সেক্রেটারী মনোনীত হয়েছেন ডা. শফিকুল হক চৌধুরী। ২৯ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির কুইন্সের আগ্রা প্যালেসে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও সংগঠনটির বিপুল সংখ্যক সদস্য যোগ দেন। তাদের সাথে দেশের অন্যান্য মেডিক্যাল কলেজের একাধিক এলামনাই যোগ দেয়ায় কনভেনশনটি প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের মিলনমেলায় পরিণত হয়। খবর ইউএনএ’র।
ব্যতিক্রমী এই কনভেনশনের মূল আকর্ষণ ছিলো এসওএমসিএএ অব নর্থ আমেরিকার নতুন কমিটি ঘোষনা এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সীর একক সঙ্গীত। কনভেনশনের কো-কনভেনর ডা. মোহাম্মদ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. জুন্নুন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কনভেনর ডা. মুহাম্মদ সাদুজ্জামান চৌধুরী। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ভরপ্রাপ্ত সভাপতি ডা. রোকাইয়া চৌধুরী। পরবর্তীতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা. ইবরুল চৌধুরী। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন ডা. মহিবুর চৌধুরী ও ডা. এহতেশামুল তালুকদার (মুকুট)।নতুন কমিটি ঘোষণার আগে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা. ইবরুল চৌধুরী বলেন কমিশনের কাছে একটি প্যানেল জমা হওয়ায় এবং কোন পদের বিপরীতে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা না পড়ায় যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারদেরকেই আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। পরে তিনি নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিতরা হলেন- সভাপতি- ডা. রোকাইয়া চৌধুরী, সহ সভাপতি- ডা. মোহাম্মদ হোসেন (নিউইয়র্ক), জেনারেল সেক্রেটারী- ডা. শফিকুল হক চৌধুরী (নিউইয়র্ক), কোষাধ্যক্ষ- ড. এমাদ ইউ আহমেদ (জর্জিয়া), সাংস্কৃতিক সম্পাদক- ডা. মোহাম্মদ সাখাওয়াত হোসেন (মিন্টু), কার্যকরী সদস্য যথাক্রমে ডা. শামসুল হাসান জায়গীরদার (কানাডা), ডা. মুসতাক এ বড়ভূইয়া (নিউইয়র্ক) ও সিনা ইবনে আলম (ফ্লোরিডা)।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি ডা. রোকাইয়া চৌধুরী তার বক্তব্যে নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনার পাশাপাশি নর্থ আমেরিকায় বসবাসকারী এসওএমসিএএ’র সকল অ্যালামনাইদের সৌহার্দ-সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি এবারের কনভেনশন সফল করতে যারা বিশেষ সহযোগিতা করেছেন তাদের নাম উল্লেখ করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্বিতীয় পর্বে ছিলো জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী ন্যান্সীর একক সঙ্গীতানুষ্ঠান। এতে শিল্পী ন্যান্সী অনুরোধের গান ছাড়াও তার কয়েকটি পছন্দের গান পরিবেশন করে উপস্থিত ডাক্তার ও তাদের পরিবারের সদস্যদের মুগ্ধ করেন। ন্যান্সী তার গানের ফাঁকে ফাঁকে তার বাবার চাওয়া ডাক্তার না হয়ে শিল্পী হওয়ার গল্প সহ জীবনের বিভিন্ন কাহিনী সংক্ষেপে তুলে ধরেন। উপস্থিত সকলে তার গান ও কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেন। ন্যান্সীর গানের আগে কয়েকজন ডাক্তার একক ও যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। এই পর্বে বাদ্যযন্ত্রে সহযোগিতায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় ‘মাটি ব্যান্ড’র শিল্পীরা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি