সিলেট সদর অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি রানা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল; অভিষেক ২৭ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে সিলেট সদর অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হয়েছেন রানা ফেরদৌস চৌধুরী। দুরুদ মিয়া রনেল আবারও নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন রাজীব খান। আগামী ২৭ জুন সোমবার নবগঠিত কার্যকরি পরিষদের অভিষেক। সংগঠনের পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ১০ মে সংগঠনের একটি সভা ডাকা হয়েছিল। জ্যামাইকার পার্সনস বোলভার্ডের ওপরে হালাল ডাইনার রেস্টুরেন্টের ওই সভায় সদরের নতুন কমিটি গঠনকল্পে মতবিনিময় করা হবে বলে জানানো হয়। কিন্তু ওই সভায়ই একধাপ এগিয়ে গিয়ে একটি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল।
প্রেসিডেন্ট, সেক্রেটারি, কোষাধ্যক্ষসহ চার জনের নাম ঘোষণা হয়ে যায়। অনেকে পরে বিষয়টি জেনে বিস্মিত হন। একই বৈঠকে তাড়াহুড়া করে কমিটি রদবদল করে একটি নতুন কমিটি দাঁড় করিয়ে দেয়াটা এপর্যায়ে সঠিক হয়নি বলে অনেকে মতামত ব্যক্ত করেন। সময় নিয়ে, নির্বাচন কমিশন গঠন করে, গঠণতান্ত্রিক নীতি মেনে এবং আরও বেশি সদর প্রবাসীকে অংশগ্রহণের সুযোগ দিয়ে পরে নতুন কমিটি গঠন করার আহ্বান জানান অনেকে। এর প্রেক্ষিতে ১৭ মে মঙ্গলবার প্রধান উপদেষ্টা সুফিয়ান খান, হাসান চৌধুরী মাসুম, আলতাফ চৌধুরীসহ সদরের মুরব্বিরা বসে ১০ মের প্রস্তাবিত কমিটির গঠনপ্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল বলে এটিকে বাতিল ঘোষণা করেন।
৩০ মে পৃথক জরুরি সভা ডাকা হয়। সে সভায় সদর প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ছিল। সভায় শাহাদত মজুমদারকে আহ্বায়ক করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন মুজিবুর রহমান চৌধুরী শাহজাহান এবং রানা ফেরদৌস চৌধুরী। সদস্য সচিব সামছুর রহমান। এই কমিটি ব্যাপক গণসংযোগ চালায়।
পরে ৫ জুন টেইস্ট অব লাহুর রেস্টুরেন্টে এক সভা আহ্বান করে এই কমিটি। ওই সভায় উপস্থিত সকলের সম্মতি এবং জনসংযোগের মাধ্যমে সিংহভাগ প্রবাসী সদরবাসীর সমর্থন নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
রানা ফেরদৌস চৌধুরী নতুন সভাপতি হন। দুরুদ মিয়া রনেল আবারও সাধারণ সম্পাদক হয়েছেন। নতুন কমিটির কোষাধ্যক্ষ হন রাজীব খান। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এ সংগঠনের দীর্ঘদিনের দুই সতীর্থ আমিনুল চৌধুরী নাসিম এবং জুবায়ের চৌধুরী শাহীন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন মিনহাজ চৌধুরী। মেহরাজ ফাহমি, এমএ ওয়াদুদ সহ-সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক হিমেল চৌধুরী সোহেল, দপ্তর সম্পাদক সুবিন পুরকায়স্থ, জ্যোতির্ময় দত্ত নিশু আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক সারওয়ার চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রিয়েল এস্টেট ব্যবসায়ী সেলিনা উদ্দিন, ডালিয়া সারওয়ার সহকারী মহিলা সম্পাদক। জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, আক্তার রহমান টিপু এবং জয় দেব দে সদরের নতুন এই কমিটির চার কার্যকরি সদস্য। আগামী ২৭ জুন সোমবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্কে উডসাইডের কুইনস পেলেসে সিলেট সদর অ্যাসোসিয়েশনের নবগঠিত এই কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল