Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের আত্মার মাগফিরাত কামনায় ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: March 13, 2021 | 10:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রূহের মাগফিরাত কামনা করে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে গত ১১ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল মিলাদ ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন। মুনাজাতে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস, উপদেষ্টা মাহবুব আলম, সহ-সভাপতি মোঃ শামিম মিয়া, রাজনীতিক আবদুর রহিম বাদশা, কফিল চৌধুরী, সাহেদ আহমেদ, মোশাহেদ আলী, সালেহ চৌধুরী, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, জয়নাল চৌধুরী, নুরুল আহিয়া প্রমুখ।
এসময় মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভাতিজা ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ, সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV