সুগন্ধিতে মুখের সৌন্দর্য বাড়ে!
সুগন্ধি মন ভালো করে দেয়, এটা সবারই জানা। কিন্তু সুগন্ধিতে কি মুখশ্রী আরও মোহনীয় হয়ে উঠতে পারে? গবেষকেরা বলছেন, সুগন্ধির সঙ্গে সুন্দরের সম্পর্ক আছে। সুগন্ধি ব্যবহারে আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। তাঁরা জানিয়েছেন, সুগন্ধি দ্রব্যের ব্যবহার অন্যের মনে প্রভাব বিস্তার করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও সুইডেনে পরিচালিত এক গবেষণার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।
স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের যৌথ ওই গবেষণায় দেখা গেছে, সুগন্ধি দ্রব্যের ব্যবহারে নারীর মুখশ্রীতে আরও স্নিগ্ধতা আসে, এতে নারী আরও মোহনীয় হয়ে ওঠেন। প্লস ওয়ান সাময়িকীতে এ-বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় মনেল কেমিক্যাল সেন্সেস সেন্টারের গবেষক এবং গবেষণাপত্রটির প্রধান লেখক জ্যানিনা স্যুবার্ট এ প্রসঙ্গে বলেন, ‘সুগন্ধির মাদকতা এবং মুখশ্রীর আকর্ষণীয়তা একটা যুগপত্ আবেগের মাধ্যমে মূল্যায়িত হয়।’
স্যুবার্ট আরও বলেন, ‘এ থেকে হয়তো আমরা ধারণা করতে পারি যে, সুগন্ধি এবং সুন্দরের প্রতি আকর্ষণের ক্ষেত্রে মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ার একটা যোগসূত্র আছে।’ গবেষকেরা আরও জানিয়েছেন, সুগন্ধি ব্যবহারের কারণে একজন ব্যক্তি যেমন অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন, তেমনি বন্ধুবান্ধব বা সঙ্গীসাথির সঙ্গে উপস্থিতির কারণেও অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা যায়।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!