সুচিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স : রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে কথা বলেছেন । তিনি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ক্ষমার অযোগ্য। বুধবার সিঙ্গাপুরে তাদের মধ্যে বৈঠকে এমনটা জানান মাইক পেন্স। তিনি বলেন, তার দেশের সেনাবাহিনী ও তাদের সহযোগিদের হাতে সহিংসতা ও নৃশংসতার শিকার হয়ে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এই নৃশংসতা ক্ষমার অযোগ্য। সিঙ্গাপুর থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের পাশাপাশি এ দুই নেতার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় মাইক পেন্স রোহিঙ্গা ইস্যুতে তার অবস্থান জানিয়ে দেন সুচিকে। তিনি সুচিকে বলেন, রোহিঙ্গা সঙ্কটের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। জবাবে সুচি বলেন, বিভিন্ন রকম মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্ন। তাকে মাইক পেন্স আরো জানিয়ে দেন, মিয়ানমারে মুক্ত ও গণতান্ত্রিক মিডিয়া দেখতে চায় ওয়াশিংটন। যে দু’জন সাংবাদিককে জেল দেয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ গভীরভাবে বিরক্ত। এ সময় বার্তা সংস্থা রয়টার্সের কারাবন্দি দু’ সাংবাদিক ওয়া লোন এবং কাইওয়া সোয়ে ও’র নাম উল্লেখ করেন নি মাইক পেন্স।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি