সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র উপদেষ্টা আহমেদ আলীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল : বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র উপদেষ্টা মরহুম আহমেদ আলী লাল মিয়ার আত্মার মাগফিরাত কামনায় নিউইয়র্কে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের নিউবোল্ড বায়তুল আমান ইসলামিক সেন্টার ও জামে মসজিদে গত ২৩ শে জুলাই রোববার সন্ধ্যায় এ মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। বায়তুল আমান ইসলামিক সেন্টার ও জামে মসজিদের খতীব মাওলানা আজির উদ্দিন মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।
সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুক মিয়ার পরিচালনায় শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জিল্লুল হক, উপদেষ্টা মাওলানা আজির উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, এডভোকেট আলাউদ্দিন আহমেদ, সফিক আলী, আবদুল কাদের, কাজী কবির আহমেদ, মোহাম্মদ মাশুকুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আহমেদ আলী লাল মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা লাল মিয়ার আদর্শে উজ্জিবিত হয়ে সুনামগঞ্জ সোসাইটির বিভিন্ন মানব কল্যাণমূলক উদ্যোগে প্রবাসের সকল সুনামগঞ্জবাসী ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। দোয়া মুনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রবীণ প্রবাসী সমাজ সেবক আহমদ আলী (লাল মিয়া) গত ৫ই জুলাই বুধবার সুনামগঞ্জে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরহুমের ৩ ছেলে ও ৪ মেয়ে বর্তমানে নিঊইয়র্ক ও নিউজার্সিতে বসবাস করছেন। সংশ্লিষ্টরা জানান, মরহুম লাল মিয়া পেটারসনে সর্বজন ¤্রদ্ধেয় একজন উদার মনের সমাজ সেবক ছিলেন। তিনি ১৯৬৮ সালে আমেরিকা প্রবাসী হন। সেই কঠিন সময়ে একজন প্রবীন প্রবাসী হিসাবে তিনি অনেক নূতন প্রবাসীর আশ্রয়দাতা ও পৃষ্টপোষক ছিলেন। তিনি সুনামগঞ্জ সোসাইটি, জালালাবাদ এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন।
বন্যার্তদের জন্য সুনামগঞ্জ সোসাইটির ৫ লাখ টাকা অনুদান
এদিকে, সমাজ ও মানবতার কল্যাণে গঠিত সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক্ সুনামগঞ্জের বন্যা দূর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। সোসাইটির কার্যকরী পরিষদ এবং ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদ, আল আমিন জামে মসজিদ এবং ২০৫ জামে মসজিদের মুসল্লিদের সহায়তায় দূর্গতদের জন্য সংগৃহিত ৫ লাখ টাকা দূর্গত এলাকায় শিগগির বিতরণের সিদ্ধান্ত হয়। একই দিন সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা’র সভাপতি মুশাহিদ চৌধুরীর সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অসহায় মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে এগিয়ে আসার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ