Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার নির্বাচন, নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: April 2, 2011 | 9:25 AM

ইউএসএনিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচনে চারদলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ (নীল প্যানেল) নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে। খন্দকার মাহবুব হোসেন সভাপতি পদে এবং বদরুদ্দোজা বাদল সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ১৪টি পদের মধ্যে ১১টিতে নীল প্যানেল এবং ৩টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ ও সমমনাদের সম্মিলিত সমন্বয় পরিষদ (সাদা প্যানেল)। বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ এ ফলাফল ঘোষণা করেন।
নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ১০৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি সাদা প্যানেলের আবদুল বাসেত মজুমদার পেয়েছেন ৯৭৩ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের বদরুদ্দোজা বাদল পেয়েছেন ১২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এসএম আবুল হোসেন ৮০৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে নীল প্যানেলের ফাহিমা নাসরিন মুন্নি ১০৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের জেসমিন সুলতানা পেয়েছেন ৯৪২ ভোট। এছাড়া নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. আসাদউল্লাহ ৯৪৩, সহ-সম্পাদক পদে এএইচএম কামরুজ্জামান মামুন ১০৫০ এবং সদস্য পদে এএসএম মোকতার কবির খান ১০১৬, মারজিনা রায়হান মদিনা ১০৫৮, বেগম দেলোয়ারা হাবিব ৯৯৫, এবিএম রফিকুল হক রাজা ১০৪১, শওকত আরা বেগম দুলালী ১০৮০, মো. শহিদুল ইসলাম ১০০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে একেএম জগলুল হায়দার ৯৮৪, সহ-সম্পাদক পদে এএম মাসুদ হোসাইন দোলন ১০০৪ ও সদস্য পদে জেসমিন আক্তার কেয়া ১০১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির ২৩১৮ ভোটারের মধ্যে ২০৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি ও সম্পাদকসহ তাদের নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত কমিটি দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV