জালালাবাদ ল-সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর স্বদেশ যাত্রা
ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক : সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্ক ও জালালাবাদ ল-সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট আগামী বৃহস্পতিবার স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এবার বই মেলায় তাঁর ছড়ার বই ধাপুস ধুপুস ও কবিতার বই আলোর পতাকা হাতে বের হবে দর্পণ প্রকাশ থেকে।
তাঁর সম্পাদিত সাহিত্য সাময়িকী জীবন মিছিল; বই মেলা সংখ্যাও বের হবে।ইতিমধ্যে সুফিয়ান আহমদ চৌধুরীরপ্রায় চৌদ্দটি বই বের হয়েছে। তিনি ইশকুল জীবন থেকে লেখালেখি ও সংগঠনের সাথে জড়িত। তিনি ছড়া পরিষদ, সিলেট, সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইর্ক-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
সাহিত্য সাময়িকী জীবন মিছিল -এর সম্পাদক। অন লাইন প্রকাশ না শিশু কিশোর সাময়িকী ইলিক ঝিলিক ও ছড়া বিষয়ক কাগজ টাপুর টুপুর ও স্বদেশ ফোরাম -এর মুখপত্র স্বদেশ কন্ঠ-এর সম্পাদক। তিনি সিলেট জেলা আইজীবি সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক ও কার্যকরী সদস্য ছিলেন দুইবার। এম সি কলেজে পড়াকালীন সময়ে কলেজ সাময়িকী পূর্বাশা -এর সম্পাদনা করে প্রচুর খ্যাতি অর্জন করেন।
অত্যন্ত আড্ডাপ্রিয়,সাহিত্যপ্রেমী সুফিয়ান আহমদ চৌধুরী একজন সাদা মনের মানুষ। দেশ-প্রবাসের সকলের প্রিয়। সিলেট শহরের ধোপাদিঘীর পূর্ব পাড়ে বাসা ও গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
