Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সুস্থ শিশুর ন্যায় অটিস্টিক শিশুদের সমান দৃষ্টিতে দেখতে হবে- নিউইয়র্কে ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: May 23, 2014 | 8:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গত বৃহস্পতিবার এ্যাডভোকেসী লিডারশীপ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত অটিজম বিষয়ক সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, সুস্থ সবল শিশুর মত অটিস্টিক শিশুদের সমান দৃষ্টিতে দেখতে হবে। কারন তাদেরও বেড়ে ওঠার সমান ও মানবিক অধিকার রয়েছে। মানসিক প্রতিবন্ধী শিশুকে কোন রকম হেলা না করে তার বিকাশের অন্তর্হিত সম্ভাবনাটুকু যাচাই করে তাকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ অটিজম ন্যাশনাল কমিটির কনভেনার সায়মা ওয়াজেদ হোসেনের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এবং তাদের বহুবিধ উদ্যোগ বর্ণনা করে অটিজম সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুসানা মালকোরা এবং অটিজম স্পিকসের সহ-প্রতিষ্ঠাতা সুজান ও বব রাইটস। তাছাড়া কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ সাইফসহ জাতিসংঘের কয়েকটি সদস্য দেশের প্রতিনিধি আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের ড. চিয়ারা সারভেলী অটিজম বিষয়ক ভিডিও প্রদর্শন করেন।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন অটিস্টিক শিশুদের রক্ষায় কিছু কর্মকৌশল তুলে ধরে বলেন, দক্ষ-অভিজ্ঞ প্রশিক্ষিতদের তত্ত্বাবধানে রাখা, বিশেষ শিক্ষা কর্মসূচির ব্যবস্থা করা, প্রত্যেক শিশুর বিশেষ চাহিদা পূরণ করা, বিকলাঙ্গ শিশুদের আর্থিকভাবে বিশেষ ব্যবস্থার আওতায় আনা এবং মানসিক ও শারীরিক উভয় ধরণের অটিস্টিক শিশুদের উৎসাহ-উদ্দীপনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়া তিনি বলেন, অটিস্টিক বা ডিজেবল লোকদের বিষয়টি যাতে পোস্ট ২০১৫ ডেভেলপমেন্ট গোলে থাকে তার জন্যে সবাইকে সচেষ্ট হতে আহবান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সমাজকল্যান সচিব নাছিমা বেগম, এনডিসি ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এ লিডারশীপ সম্মেলনে যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ