Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সেলফ লিংক দিচ্ছে বিনামূল্যে ফোন সেট ও সিম : বাজারজাত করছে বাংলাদেশী মালিকাধীন ফাউমা

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: August 19, 2014 | 10:46 PM

ইউএসএ নিউজঅনলাইন::ফ্রি ফোন প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অনুমোদিত ‘সেলফ লিংক’ বিনামূল্যে ফোন সেট ও সিম দিচ্ছে। ‘ওবামা ফোন’ হিসেবে পরিচিত এ ফোন প্রোগ্রামে প্রতি মাসে পাঁচশ মিনিট ফোন এবং আনলিমিটেড টেক্সট মেসেজ মেইলের সুযোগ রয়েছে। সেলফ লিংকের এই ফোন বাজারজাত করার ডিলারশিপ পেয়েছে বাংলাদেশী মালিকাধীন ফাউমা ইনোভেটিভ ইনক। গত ১২ আগস্ট মঙ্গলবার জ্যাকসন হাইটসের ৩৭-১৮, ৭৩ স্ট্রিটে ফাউমা ইনোভেটিভ ইন্ক তাদের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বাংলাদেশী মালিকাধীন ফাউমা ইনোভেটিভ ইনকের সভাপতি ফাহাদ সোলায়মান জানান, সেলফ লিংকের মাধ্যমে ফেডারেল সরকার স্বল্প আয়ের মানুষের জন্য দীর্ঘদিন থেকে বিনামূল্যে ফোন সেট ও সিম দিচ্ছে। কিন্তু সরকারিভাবে এই সুযোগ থাকলেও বাংলাদেশী কমিউনিটির অনেকেই এ সম্পর্কে জানতো না। তাই কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে ‘ফউমা এনোভেটিভ ইনক’ এ দায়িত্ব নিয়েছে। ফাহাদ সোলায়মান বলেন, সেলফ লিংক ফোনের ২২০ প্রতিনিধির মধ্যে ফাউমা ইনোভেটিভ ইনকই একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান। তিনি বলেন, সেলফ লিংক ফোনে এক হাজার টেক্স এবং ২শ পঞ্চাশ মিনিট কথা বলার সুযোগ দেয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করে। বর্তমানে নতুন সংযোজন করে আনলিমিটেড টেক্সট এবং প্রথম পাঁচ মাস ৫০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ দিচ্ছে। তবে এক্ষেত্রে কেউ প্রথম ১০ দিনে মিনিট শেষ করলে বাকি দিনগুলোর জন্য অতিরিক্ত মিনিট পাবে না। অতিরিক্ত মিনিট থাকলেও সেটি পরের মাসে যোগ হবে না। প্রতি মাসের জন্য টেক্সট ও মিনিট নির্ধারিত। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউমা ইনোভেটিভ ইনকের সিইও মাহবুবুর রহমান মাসুম ও আলী খান রানা।
সংবাদ সম্মেলনে বলা হয়, নি¤œ আয়ের মানুষের জন্য এটি চমৎকার সুযোগ। সিটির অনেক সুযোগ-সুবিধা শুধুমাত্র জানার অভাবে অনেকে বঞ্চিত হয়। কারণ মূলধারায় বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য কোনো লোক না থাকায় অনেক সুযোগ-সুবিধার খবর জানে না তারা। ফউমা ইনোভেটিভ ইনক এর মাধ্যমে কমিউনিটি সেবার নতুন দিক উন্মোচন করার প্রয়াস চালাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV