Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

সৌন্দর্য বাড়ানোর চিকিৎসা নিয়ে নারীর মৃত্যু!

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: October 11, 2012 | 4:25 PM

ডেস্ক : বিউটি পারলার থেকে রূপ বাড়ানোর বিশেষ চিকিৎসা নেওয়ার পর হংকংয়ের এক নারীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরো তিনজন। সৌন্দর্যের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোও ছিল এই চিকিৎসার অন্যতম লক্ষ্য। ডিআর নামের ওই পারলারে রক্ত সঞ্চালনের পরপরই তাঁরা ব্যাকটেরিয়াজনিত রক্তদূষণের শিকার হন। হংকং সরকারের এক মুখপাত্র জানান, রক্ত সঞ্চালনের পর গত বুধবার ৪৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। ৫৬, ৫৯ ও ৬০ বছর বয়সী আরো তিন নারী অসুস্থ হয়ে পড়েন। এই চিকিৎসার জন্য তারা পারলারটিকে ছয় হাজার ৪০০ ডলার করে দিয়েছেন। তবে পারলার কর্তৃপক্ষের দাবি, রক্ত সঞ্চালনের প্রক্রিয়া সম্পন্নকারী চিকিৎসক পারলারের নিয়োগপ্রাপ্ত কর্মী নন। হংকংয়ের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এখন পর্যন্ত ৪৪ জন ডিআর বিউটির রক্ত সঞ্চালন পদ্ধতির চিকিৎসা নিয়েছেন। এই পদ্ধতিতে ব্যক্তির শরীর থেকে রক্ত নিয়ে রোগ প্রতিরোধকারী কণিকাগুলোকে আলাদা করে সেগুলোর সক্ষমতা বাড়ানো হয়। পরে ওই রক্ত আবারও সেই ব্যক্তির শরীরে সঞ্চালন করা হয়। সূত্র : বিবিসি, গার্ডিয়ান।কালের কণ্ঠ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV