সোমবার জাতিসংঘ মহাসচিব আয়োজিত একটি সেমিনারে হাসিনা ও হিলারী বসছেন একই মঞ্চে:কৌতুহল অনেকের
ইউএসএনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন একই মঞ্চে বসবেন। ১৯ সেপ্টেম্বর সকালে কাউন্টার টেরোরিজমের উপর জাতিসংঘ মহাসচিব আয়োজিত একটি সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হিলারী ক্লিনটন বক্তব্য রাখবেন। নোবেল বিজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হিলারীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছে বলে মনে করা হয়। এর ফলে প্রেসিডেন্ট ওবামার বাংলাদেশ সফরের সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেছে। হিলারী ক্লিনটনেরও বাংলাদেশ সফরে যাওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই। যদিও পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন আগামী বছর হিলারী বাংলাদেশ সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন এবারের কাউন্টার টেরোরিজম সেশনে হিলারী ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে সম্ভাসন করেন সেটাই হবে পর্যবেক্ষনের বিষয়।এজন্য পর্যবেক্ষকদের অনেকেই হিলারী ক্লিনটন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে সম্ভাবসন করেন সেটাকে তাৎপর্যময় বলে মনে করছেন। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেরোরিজম নির্মূলে তাঁর সরকারের সাফল্য তুলে ধরবেন সেই অনুষ্ঠানে। যারা বিশ্বে যখন সন্দ্রাস প্রধান সমস্যা সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাসের একটি ঘঠনাও ঘটেনি এটাই তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সফল নিয়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রধান ডঃ আব্দুল মোমেন এক সাংবাদিক সম্মেরনে বলেন, সাধারণ মানুষের ক্ষমতায়ন নিয়ে এবার প্রধান মন্ত্রী কথা বলবেন। বাংলাদেশ মনে করে আজকের বিশ্বের বড় সমস্যা হচ্ছে জনগনকে ক্ষমতায়নের বাইরে রাখা। এর ফলে উপেক্ষা ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। মধ্যপাচ্যের সাম্প্রতিক ঘঠনা সমূহ এর বড় প্রমাণ।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial








