বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি আলী ইমামকে অব্যাহতি দেয়ার ক্ষমতা নেই কার্যকরী কমিটির, বোর্ড সদস্যদের সাথে আলোচনা করে সভার সিদ্ধান্ত জানান হবে : এম. আজিজ
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড থেকে আলী ইমাম শিকদারকে অব্যাহতি দেয়ার সাংবিধানিক ক্ষমতা কার্যকরী কমিটির নেই বলে জানিয়েছেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। এম. আজিজ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি প্রদানের এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশ প্রদানের কোন বিষয় ট্রাষ্টি বোর্ড অবগত নয়। ট্রাষ্টি বোর্ডের সভায়ও এ ধরনের কোন কিছু জানান হয়নি। জানা যায়, গত রোববার ট্রাষ্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ। সভায় ট্রাষ্টি বোর্ডের সদস্য আলী ইমাম ও কাজী আজহারুল হক মিলনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদার এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে ট্রাষ্টি বোর্ডকে লিখিতভাবে জানান হয়েছে। চিঠিতে ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি কিংবা অপর ট্রাষ্টি কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানো নোটিশ প্রদান সংক্রান্ত কোন কিছুর উল্লেখ নেই। এধরনের কোন কিছু ট্রাষ্টি বোর্ডের সভায়ও জানান হয়নি। ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম. আজিজ ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, ট্রাষ্টি বোর্ডকে কার্যকরী কমিটির দেয়া চিঠির আলোকে দুই সদস্যের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। তবে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, ট্রাষ্টি বোর্ড সদস্যদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্ত নেয়ার পর ট্রাষ্টি বোর্ডের ওই দুই সদস্যকে লিখিতভাবে জানান হবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আলী ইমাম শিকদারকে অব্যাহতি এবং অপর ট্রাষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয় সোসাইটির কার্যকরী পরিষদ। পরে কাজী আজহারুল হক মিলনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও আলী ইমাম শিকদারকে অব্যাহতি প্রদানের কোন চিঠি দেয়নি কার্যকরী পরিষদ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!