Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সৌদি আরবের অন্যতম প্রধান শহর মক্কায় ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: August 20, 2018 | 7:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি আরবের অন্যতম প্রধান শহর মক্কায় মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সেখানে সম্ভাব্য বন্যার আগাম হূশিঁয়ারী জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

মুসলিম ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র এ নগরীতে বর্তমানে তাদের বৃহৎ ধর্মীয় জামায়েত ‘পবিত্র হজ’ পালিত হচ্ছে। শহরটিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লক্ষাধিক হাজী অবস্থান করছেন।

রোববার রাতে মক্কা ও তার পার্শ¦বর্তী শহর মীনা’তে প্রবল বৃষ্টিপাত ও বালুঝড় আঘাত হানে। হজের উদ্দেশে আসা হাজীগণ সে সময়ে মীনা নগরীতে অবস্থান করছিলেন। তীব্র ধূলো ঝড়ে মক্কা নগরীর পবিত্র কাবা শরীফের গিলাফ’ও (কাবা ঘরের উপরে দেওয়া আচ্ছাদন) উড়ে যায় বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আল-আরাবিয়া জানায়।

তবে এ ঝড়ে হাজীদের তেমন কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দেশটির বেসামরিক নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র কর্ণেল মুহাম্মদ আল-কামাশ।

সৌদি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মক্কা এবং তার পাশ্ববর্তী শহর মীনা ও আরাফাতে এ ঝড়ো আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী থাকতে পারে।

তবে হজের পরবর্তী ধাপ সম্পন্ন করার জন্য সোমবার ভোরে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবার অপেক্ষায় থাকা হাজীদের নিরাপত্তার জন্য এখনও কোন বিশেষ সতকর্তা জারি করেনি সৌদি কর্তৃপক্ষ। – এনডিটিভি, সৌদি গ্যাজেট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV