Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সৌদি যুবরাজের ফোন অডিওতে সাংবাদিক খাসোগজিকে ‘চুপ করানোর’ কথা বলা হয়েছে: সিআইএ

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: November 22, 2018 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা নয় বরং ‘চুপ করানোর’ নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার তুরস্কের পত্রিকা ‘হুরিয়াত’ সিআইএ পরিচালক জিনা হ্যাসপেলের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, গতমাসে তুরস্কের তদন্ত কর্মকর্তাদের হ্যাসপেল জানিয়েছিলেন যে সৌদি যুবরাজের ফোনকলের অডিওতে তাকে খাসোগজিকে ‘চুপ করিয়ে দিতে’ বলতে শুনেছে সিআইএ। সূত্র : রয়টার্স

পত্রিকার এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তুরস্কের এক কর্মকর্তা রয়টার্স’কে জানান, অডিওটি সম্পর্কে তিনি কিছুই জানে না। আবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অডিওরেকর্ড নিয়ে ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ‘আমি এটি নিয়ে কোনও কথাই বলতে চাই না। আপনারা সিআইএ’কে প্রশ্ন করুন।’ অন্যদিকে, সিআইএ’র সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকেও প্রতিবেদনটি সম্পর্কে কিছুই পরিষ্কার করা হয়নি। হুরিয়াত সাংবাদিক আব্দুলকাদির সেলভি জানান, ‘এটি অন্য আরেকটি অডিওরেকর্ড। সেখানে মোহাম্মদকে তার ওয়াশিংটনের সৌদি দূত হিসেবে কর্মরত ভাইয়ের সঙ্গে কথা বলতে শোনা গেছে। সিআইএ পরিচালক তুরস্ক সফরের সময় এই অডিও সম্পর্কেই জানিয়েছিলেন। রেকর্ডটিতে সৌদি যুবরাজকে স্পষ্টভাবে “যত তাড়াতাড়ি সম্ভব খাসোগজিকে চুপ করানোর” নির্দেশ দিতে শোনা গেছে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV