Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সৌদি সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: October 26, 2018 | 6:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগি ‘পরিকল্পিত’ হত্যাকান্ডের শিকার বলে স্বীকারোক্তি দিয়েছেন সৌদি আরবের এক সরকারি কৌসুলি। তার বরাত দিয়ে এ আল-আখবারিয়া নামের দেশটির একটি টেলিভিশন চ্যানেল এ খবর প্রকাশ করেছে। খাসোগি হত্যা তদন্তে গঠিত সৌদি-তুরস্ক টাস্কফোর্স এ তথ্য দিয়েছে বলে ওই খবরে জানানো হয়েছে। খবর বিবিসি অনলাইন।   
সংবাদে বলা হয়েছে, সরকারি কৌসুলিদের খাসোগি হত্যার সন্দেহভাজন হিসেবে টাস্কফোর্স জিজ্ঞাসাবাদ করেছে। 
তবে এর আগে ২রা অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে খাসোগি নিখোঁজ হলে, এ বিষয়ে সৌদি আরব অবগত নয় বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে খাসোগি দুর্বৃত্তদের অপারেশনের শিকার বলে একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। 
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা জানায়, খাসোগি হত্যার তদন্তে গঠিত গোয়েন্দা বাহিনীর সঙ্গে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহ¯পতিবার প্রথম বৈঠক করবেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে বুধবার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিন্স সালমান।কিন্তু তুরস্কের নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রিন্স সালমানের একজন শীর্ষ সহকারী এ হত্যা পরিচালনা করেছেন। এ ঘটনায় দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত এবং ১৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটি। এছাড়াও তুরস্ক সফরকালে সিআইএ প্রধান ফিনা হাসপেল এ হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ