Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সৌদি সাংবাদিক খাসোগি হত্যা: ‘আপনাদের বসকে বলুন মিশন শেষ’

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: November 13, 2018 | 6:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর মিশনে অংশগ্রহণকারী স্কোয়াড থেকে একটি ফোন করা হয়। তাতে বলা হয়, ‘আপনাদের বসকে বলুন মিশন শেষ’। এখানে বস বলতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বোঝানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, খাসোগিকে হত্যার অল্প পরেই ওই ফোনটি করা হয়। তুরস্কের গোযেন্দারা খাসোগি হত্যার যেসব ডকুমেন্ট সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে অডিও। এ বিষয়ে জানেন এমন তিনটি সূত্রকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ওই হত্যাকান্ডের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার দৃঢ় প্রমাণ রয়েছে ওই রেকর্ডিংয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, খাসোগিকে টার্গেট করে সৌদি আরব যে ১৫ সদস্যের টিম পাঠায় তার মধ্যে অন্যতম মাহের আবদুল আজিজ মুতরেব। তিনিই ওই ফোনকল করেছিলেন এবং আরবিতে কথা বলেছিলেন। মুতরেব হলেন সৌদি আরবের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি ঘন ঘন ক্রাউন প্রিন্সের সঙ্গে সফর করে থাকেন। তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছেন, তারা বিশ্বাস করেন যে, ওই ফোনকলটি করেছিলেন মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ একজন সহযোগী। তবে এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, তুরস্কের কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে যে অডিও রেকর্ডিং আছে তা পূর্ণাঙ্গভাবে মোহাম্মদ বিন সালমান জড়িত থাকার পক্ষে প্রমাণ দেয় না। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, সর্বশেষ যে প্রমাণটি পাওয়া গেছে তা একটি গুরুত্বপূর্ণ ক্লু। ব্রকিংস ইন্সটিটিউশনে কর্মরত সিআইএ’র সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, এমন ফোনকল হলো বন্দুকের মুখের ধোয়ার মতো। এটা একটি সুস্পষ্ট প্রমাণ। ওদিকে সৌদি আরব খাসোগি হত্যাকান্ডে ক্রাউন প্রিন্স জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV