Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সৌদি সাংবাদিক খাসোগি হত্যার অডিও শুনেছেন তুরস্কে সফররত সিআইএ প্রধান গিনা হ্যাসপেল

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: October 25, 2018 | 6:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তুরস্কে সফররত সিআইএ প্রধান গিনা হ্যাসপেল সৌদি সাংবাদিক খাসোগি হত্যার অডিও রেকর্ড শুনেছেন। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল-জাজিরা। 
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তুরস্ক সফরে গিয়ে গিনা হাসপেল তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বৈঠক করেছেন। সেখানে তুর্কী কর্তৃপক্ষের কাছে থাকা খাসোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন তিনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পত্রিকাটি। তুরস্কের স্থানীয় গণমাধ্যমেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


আসলেই যদি গিনা হ্যাসপেল অডিও রেকর্ড শুনে থাকেন, তাহলে তুরস্ক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে খাশোগি হত্যার প্রমাণাদি ব্যবহারের অনুমোদন দিয়ে দিয়েছে। এতে করে খাসোগি হত্যার দায়ে সৌদি শীর্ষনেতাকে অভিযুক্ত করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরো বাড়লো। 
সিআইএ এর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল জানিয়েছেন, গিনা হ্যাসপেলের অডিও রেকর্ড শোনানোর মধ্যমে খাসোগি হত্যার তদন্ত ওয়াশিংটনের দিকে ঠেলে দেয়া হয়েছে। এখন মিডিয়ার পক্ষ থেকে চাপ বাড়তে থাকবে। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে গিনাকে আমন্ত্রণ জানানো হবে । তিনি অডিও রেকর্ডে কি শুনেছেন তা জানতে চাওয়া হবে।  
প্রসঙ্গত, গত ২রা অক্টোবর সৌদি সাংবাদিক এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক জামাল খাসোগি তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তুরস্ক কর্তৃপক্ষ দাবি করে আসছিল কনস্যুলেটের ভেতরই খাসোগিকে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১৮ দিন পর সৌদি কর্তৃপক্ষ কনস্যুলেটের মধ্যে খাসোগিকে হত্যার বিষয়টি স্বীকার করে নেয়।    

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ