স্কুলের শুরু খুব সকালেই?
বিদ্যালয় বা কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কখন শুরু হওয়া উচিত, তা নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রায়ই বিতর্ক হয়। সকাল সকাল ক্লাস শুরু করার পক্ষে যেমন আছেন অনেকে, তেমনি কেউ কেউ দেরিতে পড়াশোনা শুরু করতেই বেশি আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রে তিন বছর ধরে পরিচালিত এক গবেষণার উপসংহারে বলা হয়েছে: খুব সকালে নয়, বরং কিছুটা বিলম্বেই বিদ্যালয়ের কার্যক্রম করা ভালো। কারণ, এতে ছাত্রছাত্রীরা তুলনামূলক ভালো শিখতে পারে।
শরীরের স্বাভাবিক কাজকর্মের একটি ছন্দ রয়েছে এবং তা নিয়ন্ত্রিত হয় দেহঘড়ির মাধ্যমে। জৈব গবেষণায় দেখা যায়, মানুষের সেই দেহঘড়ি কৈশোরের পরপরই পাল্টাতে শুরু করে এবং অভ্যাস বা আচরণের সঙ্গে মানিয়ে নেয়। আর ওই বয়সেই ছেলেমেয়েরা রাতে দেরি করে ঘুমাতে যাওয়া ও সকালে দেরিতে ওঠার মতো অভ্যাসগুলো রপ্ত করে। এ কারণে ১৫ ও ১৬ বছর বয়সী ছেলেমেয়েদের মস্তিষ্কে মেলাটোনিন নামের একটি হরমোনের প্রভাবে দেহঘড়িতে পরিবর্তন আসে। ১৭, ১৮ ও ১৯ বছর বয়সে সেই পরিবর্তন সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এতে কি তাদের পড়াশোনায় প্রভাব পড়ে? যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লায়েড রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ইমপ্রুভমেন্টের পরিচালক কাইলা ওয়ালস্ট্রম বলেন, দৈনন্দিন জীবনাচরণ পরিবর্তনের ফলে ছাত্রছাত্রীদের শেখার ক্ষমতার ওপর প্রভাব পড়ে।
ওয়ালস্ট্রম ও তাঁর সহযোগীরা মিনেসোটা, কলোরাডো ও ওয়াইওমিং অঙ্গরাজ্যের স্কুল-কলেজপড়ুয়া অন্তত নয় হাজার ছাত্রছাত্রীর ওপর গবেষণার ভিত্তিতে একটি প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে প্রকাশ করেছেন। এতে দেখা যায়, একটি সেমিস্টার পার করার পর যখন এসব অঙ্গরাজ্যের বিদ্যালয়গুলোয় সকাল সাড়ে আটটা বা আরও পরে ক্লাস শুরু করা হয়, তখন শিক্ষার্থীরা গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সমাজবিদ্যার মতো বিষয়গুলোয় তুলনামূলক ভালো গ্রেড বা নম্বর অর্জন করে।
যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স একাডেমিও প্রায় একই ধরনের একটি গবেষণা সম্পন্ন করেছে। এতে ক্যাডেটদের বিভিন্ন সময়ে ক্লাস করার অভ্যাস, সময়সূচিতে পরিবর্তন ও অর্জিত ফলাফলের তথ্য নেওয়া হয়। নর্থ ক্যারোলাইনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, পরিবহন-সমস্যার কারণে ক্লাস শুরুর সময় পরিবর্তন করে পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের গণিত বিষয়ের ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে। অন্য কয়েকটি গবেষণায় দেখা যায়, দেরিতে ক্লাস শুরু করলে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পায়, তাদের মধ্যে বিষণ্নতার হারও কমে। কারণ, তারা প্রয়োজনীয় ঘুমের জন্য বাড়তি সময় পায়।
ব্রাজিল, ইতালি ও ইসরায়েলেও একই ধরনের গবেষণায় দেরিতে ক্লাস শুরু করার ফলে পড়াশোনার ফলাফলে ইতিবাচক প্রভাবের প্রমাণ মিলেছে। মূল কথা হচ্ছে, তরুণ শিক্ষার্থীদের অন্তত আট ঘণ্টা ঘুমানোর সুযোগ দিতে হবে। সময়টা আরও বেশি হলে ভালো হয়। ইউরোপের বিভিন্ন দেশে সকাল নয়টার আগে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু করার ঘটনা বিরল।
দেরিতে ক্লাস শুরু করার বিরুদ্ধে যেসব যুক্তি রয়েছে, সেগুলো যথেষ্ট শক্তিশালী নয়। বিভিন্ন গবেষণায় এমনটাই দেখা যায়। আগে আগে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম শেষ করে দিলেই যে ছাত্রছাত্রীরা ইতিবাচক কাজকর্মে বাকি সময়টা কাটাবে, তা নয়। তবে একদম প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী, অর্থাৎ শিশুদের ক্লাস কার্যক্রম আগে আগে শুরু করাই ভালো। কারণ, শিশুরা সকালের দিকেই বেশি সজাগ থাকে এবং সে সময়ই তারা তুলনামূলক ভালো শিখতে পারে।সায়েন্টিফিক আমেরিকান।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!