Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্ট্যান্ডার্ড এক্সপ্রেস প্রবাসে সেবা প্রদানের ব্রত নিয়ে কাজ করছে : নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আকরাম উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: July 14, 2018 | 6:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক নিরাপত্তা সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। বিদেশিরা এখন বাংলাদেশকে ঋণ দিতে চায়। বাংলাদেশের কিছু লোভী লোকের কবলে পড়েছে অর্থনৈতিক সেক্টর। তাদের যে কত টাকা দরকার তাও তার বুঝতে পারে না। তাদের লুটপাটের মানসিকতা দেখে মনে হচ্ছে ‘আরো চাই, আরো চাই। সবকিছু পেতে চাই।’
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন আকরাম উদ্দিন আহমেদ।
সম্প্রতি আট বছরে পদার্পন করেছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। এ উপলক্ষে আয়োজন করা হয় মতবিনিময় অনুষ্ঠানটির।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের মাধ্যমে নিউইয়র্ক প্রবাসীরা গত ৭ বছরে ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ এবং ব্যাংকের শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য কাজী খুররম আহমেদ, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মালেক অনুষ্ঠানে বক্তব্য দেন।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এমন কিছু লোকের কারণে কয়েকটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এজন্যে গোটা ব্যাংকিং সেক্টরকে দায়ী করা সমীচিন হবে না। সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। লুটপাটকারিদের বিরুদ্ধে বিচার হচ্ছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে সেই অর্থ উদ্ধারের।
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, যমুনা সেতু নির্মাণের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে মঙ্গার বিলুপ্তি ঘটেছে। এখন পদ্মা সেতু হলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে বার্ষিক যোগ হবে ১ দশমিক ৫ শতাংশ করে। অর্থাৎ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের এগিয়ে চলা ত্বরান্বিত হবে এবং সে জন্যেই শেখ হাসিনা ও তার সরকার এই সেতু নির্মাণের প্রকল্পকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
কাজী আকরাম উল্লেখ করেন, ‘বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বার্ষিক ৬ বিলিয়ন ডলারের মত নিয়ে যাচ্ছে। এ অর্থ বৈধপথে ভারতে যায়, নাকি হুন্ডি অথবা হাতে হাতে যায়, সেটি আমার জানার কথা নয়। এজন্যে কর্তৃপক্ষ রয়েছে, তারা সেটি তদারকি করেন। তবে আমি অনেকবার প্রস্তাব পেশ করেছি যে, ভারতীয়দের নিয়োগের প্রয়োজন হবে না-এমন সব দক্ষ কর্মী বাংলাদেশে তৈরী করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত। তাহলে এই ৬ বিলিয়ন ডলার বিদেশে যাবে না। বাংলাদেশের মানুষেরাই তা ব্যবহারে সক্ষম হবে।’
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাসভেগাসে ৩ জুলাই পর্যন্ত ৫ দিনব্যাপী ১০১তম আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে কাজী আকরাম ‘আন্তর্জাতিক পরিচালক’ পদে নির্বাচিত হয়েছেন। ১২০ দেশের ২০ হাজার লায়ন এতে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এই নির্বাচনে বিপুল ভোটে নিজের বিজয়ী হবার প্রসঙ্গ উল্লেখ করে কাজী আকরাম বলেন, ‘সম্মেলনের ফ্লোরে ভারতের বিরুদ্ধেও নানা অভিযোগ দেখেছি। পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বলাবলি হয়েছে। অপরদিকে বাংলাদেশকে সকলেই একবাক্যে ‘উন্নয়নের মডেল’ হিসেবে বিবেচনা করেছেন।’
কাজী আকরাম বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ শুন্য থেকে যাত্রা শুরু করেছে। জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত দেশটি সম্মুখে এগিয়ে চলার পথে উঠতে যাচ্ছিল, ঠিক সে সময়েই ষড়যন্ত্রকারিরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে সবকিছু ভন্ডুল করে। এর ২১ বছর পর তারই কন্যা শেখ হাসিনা সেই দেশটির হাল ধরেছেন। এখন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সামাজিক নিরাপত্তা সূচকেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। সেই দেশটি যাতে আরো বেগবানভাবে এগিয়ে চলে সে জন্যে প্রবাসীদের সরব থাকতে হবে।’
কাজী আকরাম বলেন, ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেস প্রবাসে সেবা প্রদানের ব্রত নিয়ে কাজ করছে। নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় ৮টি শাখা রয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রস্থ স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও এম এ মালেক জানান, বর্তমানে ৩২ হাজার প্রবাসী প্রতি মাসে গড়ে ৬ মিলিয়ন ডলার করে বাংলাদেশে পাঠাচ্ছেন এই ৮টি শাখা থেকে। গত ৮ বছরে পাঠিয়েছি ৩ বিলিয়ন ডলার।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV