Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 29, 2014 | 4:46 PM

এক বছর আগে মার্কিন নজরদারির গোপন নথি ফাঁস করার পর প্রথম বারের মতো আমেরিকার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে এডওয়ার্ড স্নোডেন বলেছেন, ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে পাঠিয়েছে। স্নোডেনের এই অভিযোগের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাই স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন, তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন। আমেরিকার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া প্রথমবারের মতো এক সাক্ষাতকারে স্নোডেন বলেছেন, তার প্রাথমিক পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার কোন এক স্থানে যাওয়া। কিন্তু ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে রেখেছে। স্নোডেন বলেন, আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি যে, আমি এখানে রয়েছি। আমার যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণ আমেরিকায়। আমি কিউবার ফ্লাইট বুক করেছিলাম। কিন্তু মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছিল আমার পাসপোর্ট প্রত্যাহার করবে এবং আমাকে মস্কো এয়ারপোর্টে একটা ফাঁদে ফেলবে। তাই যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে তুমি কেন রাশিয়াতে? আমি তাদের বলি দয়া করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করো। স্নোডেনের এই সাক্ষাতকারটি গতকাল এনবিসি টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা। তবে তার আগেই এই সাক্ষাতকার এবং এর বিষয়বস্তু  প্রকাশ পেতে থাকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। তিনি স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেছেন, তিনি মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন। স্নোডেন একবছর আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন তথ্য ওয়াশিংটন পোষ্ট ও গার্ডিয়ানসহ কয়েকটি দৈনিক পত্রিকায় ফাঁস করে দেয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV