স্পেনের মন্ত্রীর বাংলা ভাষায় লিখিত দরখাস্ত হস্তান্তর
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী রোমান অইয়ারযুন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেনের সাথে তাঁর কার্যালয়ে এক বিশেষ সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাতকালে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতি তাঁর সরকারের অকুন্ঠ ভালবাসা ও সমর্থনের চিত্র তুলে ধরেন এবং দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের নিজ নিজ দেশের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্পেনের মন্ত্রী বিশ্বের নানা বিষয়ে সমস্যা সমাধানের জন্য তাঁর দেশের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।
উল্লেখ্য স্পেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ২০১৫-১৬ এর পশ্চিম ইউরোপীয় এবং অন্যান্য দেশসমূহের গ্রুপ এর প্রার্থী। উক্ত গ্রুপ থেকে স্পেনের সাথে নিউজিল্যান্ড ও তুর্কি প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রত্যেকেই জয়ী হওয়ার জন্য জোড়ালোভাবে কাজ করছে। তবে তিনটি দেশের মধ্যে দুইটি দেশ উক্ত গ্রুপ থেকে নির্বাচিত হবে এবং আগামী ২০১৫-২০১৬ বছরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উক্ত গ্রুপের প্রতিনিধিত্ব করবে।
সাক্ষাতকালে স্পেনের মন্ত্রী স্থায়ী প্রতিনিধির নিকট বাংলা ভাষায় লিখিত একটি দরখাস্ত হস্তান্তর করেন। যেখানে তিনি স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক যে কত গভীর তা তুলে ধরেন। দরখাস্তে তিনি কাজী নজরুল ইসলামের সাম্যের গান তুলে ধরে বলেছেন দেশ-কাল-পাত্র-ধর্ম-জাতি প্রতিটির ভেদাভেদ ভুলে তারা একযোগে কাজ করতে চান। স্পেনের মন্ত্রীর ও তার সরকারের এ সমর্থন সত্যিই বাংলাদেশের উন্নয়নে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!