স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খানের কিছু টিপস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান বলেছেন, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি প্রস্তুতির জন্য এখন গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতে হবে সতর্কতার সাথে। যেসব ছাত্রছাত্রী আগামী অক্টোবর মাসে স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্ট দেবে, তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে কিছু টিপস দিয়ে তিনি জানান, নিউইয়র্ক সিটির ৮টি স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির পরীক্ষা হবে আগামী ২১ ও ২২ অক্টোবর শনি ও রোববার। যারা সেপ্টেম্বর মাসে অষ্টম গ্রেডের ক্লাসে যাবে তারা আগামী বছর নাইনথ গ্রেড থেকে স্পেশালাইজড হাইস্কুলসমূহে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে পারবে। তবে যারা সেপ্টেম্বরে নাইনথ গ্রেডে যাবে তাদের জন্য এই ভর্তি পরীক্ষা হবে ২৯ অক্টোবর ও ৪ নভেম্বর। উল্লেখ্য নিউইয়র্ক সিটিতে স্টাইভস্যান্ট, ব্রংক্স সাইন্স ও ব্রুকলীন টেক সহ ৮টি স্পেশালাইজড হাইস্কুল রয়েছে। যেসব ছাত্রছাত্রী এইসব অত্যন্ত সম্মানজনক স্কুলে ভর্তি হতে চায়, তাদের নিজ নিজ স্কুলের কাউন্সেলারের কাছে গিয়ে ৭ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
নাঈমা খান বলেন, স্কুল খুললেই অষ্টম গ্রেডের ছাত্রছাত্রীদের নানান রকম প্রজেক্ট দেয়া হয়। তখন প্রস্তÍুুতির সময় পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। তাই সতর্কতার সাথে প্রতিটি মুহূর্তকে ব্যবহার করতে হবে এডমিশন টেস্টের প্রস্তুুতির জন্য।
তিনি বলেন, এই পরীক্ষা অত্যন্ত কঠিন। ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোনিবেশ খুবই জরুরী। তাই পরীক্ষার আগে যেন বাড়িতে পার্টি করা বা অন্যের পার্টিতে পরীক্ষার্থী ছেলেমেয়েদের নিয়ে যাওয়া থেকে বিরত থাকেন। তিনি জানান, এসব টিপস মেনে চললে তাদের সন্তানরা নিশ্চিত ভালোভাবে পরীক্ষা দিয়ে ঐসব স্কুলে ভর্তির সুযোগ পাবে।
নাঈমা খান জানান, খানস টিউটোরিয়ালে প্রস্তুুতি নিয়ে এ পর্যন্ত ২৬০০ ছাত্রছাত্রী স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। উল্লেখ্য নাঈমা খান নিজেও নিউইয়র্কে স্কুল শিক্ষক ছিলেন এবং খানস টিউটোরিয়াল প্রতিষ্ঠাকাল থেকে এর তত্ত্বাবধান করছেন। এ বিষয়ে নাঈমা খানের সাথে আরো বিস্তারিত জানতে যোগাযোগ ৯১৭-৮৭৩-৫৪০৭।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ