Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

স্বাধীনতার ঘোষক জিয়ার সমালোচনা করার যোগ্যতা বেলাল মোহাম্মাদ রাখেন না-নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: April 4, 2011 | 5:04 PM

 মতিউর রহমান লিটুঃ গত সপ্তাহে নিউ ইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ এর কালুরঘাট স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কারিগরি সহযোগী বেলাল মোহাম্মাদ  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

 

সেরনিয়াবাদ বলেনঃ ১৯৭১ সনে মুক্তিযুদ্ধকালীন সময়ে বেলাল মোহাম্মাদ কালুরঘাট স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী ছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্রের অন্যতম স্থপতি ছিলেন মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, ফারুক, আবুল কাসেম সহ আরও কয়েকজন বীর বাঙ্গালীরা। বেলাল মোহাম্মাদ তাদের সাথে কারিগরি সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি সত্যকে আড়াল করে জিয়াউর রহমান কে হেয় করার যে অপচেষ্টা করেছেন- জাতি কখনো তা ক্ষমা করবে না। বংগবন্ধু শেখ মুজিব গ্রেফতার হওয়ার পরে জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান স্বধীনতার ঘোষনা দিয়ে নেতৃত্বহীন মুক্তিযোদ্ধাদের উজ্জিবিত করেছিলেন। যার সুত্র ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই সত্য চিরদিন সত্যই থাকবে। বেলাল মোহাম্মাদদের মত নীতিহীন মানুষের কথায় ইতিহাস পরিবর্তন হবে না।তিনি আরো বলেনঃ  নিউ ইয়র্কে এসে বেলাল মোহাম্মাদ নিজেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থপতি দাবী করে জাতিকে বিভ্রান্ত করছেন। স্বাধীনতার ঘোষক সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতির সাথে প্রতারনা করছেন। এই ধরনের মিথ্যাচার করে বেশীদিন টিকে থাকা যায় না বলে তিনি হুসিয়ার করে দেন। যারা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে অশালীন কথা বলেন তারাই একদিন আস্তকুরে হাড়িয়ে যাবেন কিন্তু বাংলার মানুষের মাঝে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে আজীবন বেঁচে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।

তীব্র প্রতিবাদের এই টেলিকনফারেন্সে অন্যান্নদের মধ্যে ছিলেন নিউজার্সি বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মাদ রেজা, নিউজার্সি যুবদলের সভাপতি রানা কবির, সাধারন সম্পাদক মোহাম্মাদ দিদার, বিএনপি নেতা মারুফ হোসেন, মোহাম্মাদ পারভেজ।
উল্লেখ্যঃ সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বেলাল মোহাম্মাদ ৭১ এর মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন নি বলে মন্তব্য করেন। তাই দেশ বিদেশে সমালোচনার ঝর বয়ে যায়। বিশেষ কোন মহলের স্বার্থে তিনি এমন অপপ্রচার চালাচ্ছেন বলে অনেকেই সন্দেহ করছেন। 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV