স্বামীর সঙ্গে যশোরে নির্বাচনী প্রচারণায় অভিনেত্রী শাবানা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অভিনেত্রী শাবানাকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজে না জড়ালেও স্বামী ওয়াহিদ সাদিক নেমেছেন রাজনীতির জটিল পথে, আর তাতে সহযোগী হয়ে নেমেছেন তিনি।
শেখ হাসিনার আহ্বানে এই অভিনেত্রীর স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
ওয়াহিদ সাদিকের বড় ভাই এ এইচ এস কে সাদেক এক সময় এই আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের শেখ হাসিনার সরকারে শিক্ষামন্ত্রীও ছিলেন তিনি।
একই আসনে প্রচার শুরুর আগে ১৮ জুলাই মঙ্গলবার কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের পৈত্রিক বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শাবানা-ওয়াহিদ।
শাবানা বলেন, “সন্তানদের সময় দিতে হয় বলে আমি রাজনীতিতে আসতে পারছি না। তবে আমার স্বামী রাজনীতিতে আসতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও রাজনীতিতে আসার কথা বলেন।
“এসময় তিনি (ওয়াহিদ সাদিক) তার জন্মভূমি যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন।”
ওয়াহিদ সাদিক বলেন, “সম্প্রতি অসুস্থ চিত্রপরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য স্ত্রী, আলমগীর ও মৌসুমীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাই। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাবানাকে রাজনীতিতে আসার প্রস্তাব দেন।”
মঙ্গলবার (১৮ জুলাই) সপরিবারে যশোরের কেশবপুরে আসেন শাবানা। উপজেলার বড়েঙ্গা গ্রামে তাদের উদ্যোগে শিশুদের বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। ধর্মমন্ত্রী বড়েঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের জন্য ২ লাখ টাকা ও কোরআন শিক্ষা কার্যক্রমের জন্য ১ লাখ টাকা সরকারি অনুদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ময়মনসিংহ জেলার স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফিক।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ