স্বামী নারীতে রূপান্তরিত হওয়ার পরও টিকে আছে সংসার
বর্তমানে টেড-বিনি 
আগের ছবি
ডেস্ক: পৃথিবীতে ঘটে চলা অনেক বিচিত্র ঘটনাই আমাদের বিস্মিত করে। এসব ঘটনার মধ্যে নারী পুরুষে বা পুরুষ নারীতে রূপান্তরিত হয়ে যাওয়ার ঘটনা খুব অস্বাভাবিক মনে হলেও বাস্তবে ঘটতে দেখা যায়। এমনই একটি ঘটনা সমপ্রতি যুক্তরাষ্ট্রে ঘটেছে। দু’সন্তানের পিতা টেড (৪০) লিঙ্গান্তরিত হয়ে নারীতে রূপান্তরিত হয়েছেন। কিন্তু তার স্ত্রী-সন্তানকে ছেড়ে অন্য কোন পুরুষকে জীবন সঙ্গী করেননি। সাবেক স্ত্রী বিনি (৪৮)-এর সঙ্গে এখনও একই ছাদের নিচে সুখে শান্তিতে দিনাতিপাত করছেন। তবে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন। এ দম্পতি তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে অ্যান্ডারসনের কো-অপারস শোতে হাজির হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যের জ্যাকসনের বাসিন্দা এ দম্পতি বলেন, তারা একে অপরকে বিয়ে করে ৮ বছর সংসার করেন। এ সময়ে তাদের ঘরে দু’টি সন্তানও জন্ম নেয়। এক পর্যায়ে টেডকে মৌমাছি কামড়ালে তার শরীরে পরিবর্তন দেখা দেয়। মৌমাছির হুলে তার পুরুষ হরমোন টেস্টাস্টেরোনে ব্যাপক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। টেডের শরীরের চামড়া কোমল ও নারীর রূপ নিতে শুরু করে। এতে টেড চূড়ান্ত অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গান্তরিত হয়ে নারী হয়ে যান। নিজের নাম পরিবর্তন করে ক্লোই প্রিন্স রাখেন। পুরুষ হয়ে জন্ম নিয়ে বিয়ে করে দু’টি সন্তান জন্ম দেয়ার পর নারীতে রূপান্তরিত হওয়া ক্লোই তার স্ত্রীর সঙ্গে বসবাসের প্রসঙ্গে বলেন, আমি যে কোন সময় তাদের ছেড়ে যেতে পারতাম। কিন্তু আমি মনে করি তাদের সঙ্গে থাকার ব্যাপারে আমার প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রয়েছে। তবে রিনি বলেন, আমাকে টেডের নারী হয়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে অনেক সংগ্রাম করতে হয়েছে। আর আমি তাকে প্রথম মেয়েদের পোশাকে দেখে বিব্রত হয়েছিলাম। তবে তারা উভয়ে স্বীকার করেন, তাদের সন্তানদের কারণেই তারা এখনও একসঙ্গে রয়েছেন। ক্লোই ও রিনি একসঙ্গে থাকলেও তাদের মধ্যে কোন রকম যৌন সম্পর্ক নেই বলে জানিয়েছেন। ক্লোই বলেন, আমি পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করি। এ দম্পতি একে অপরের দায়িত্ব ভাগাভাগি করার পাশাপাশি সন্তানদের দেখাশুনা করলেও আইনত তারা আর স্বামী-স্ত্রী নয় বলেও স্বীকার করেছেন।মানবজমিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








