Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

স্বামী বা ছেলেকে নিয়ে বউ-শাশুড়ির চিরাচরিত দ্বন্দ্ব এবং…

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: August 19, 2013 | 5:17 AM

ডেস্ক: শাশুড়ির সঙ্গে বউদের প্রতিদ্বন্দ্বিতায় নামাটা উচিত নয়। কারণ, স্বভাবতই ছেলেরা তাদের মায়েদের প্রতি স্নেহপ্রবণ হবে। অনেক সময় বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে ছেলেদের ঝামেলা পোহাতে হয়। আর এ দ্বন্দ্বের পরিণতি অনেক সময় পরিবারে বড় ধরনের অশান্তি বা এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। বউ হয়তো নানাভাবে শাশুড়ির মন জয় করতে সচেষ্ট। কিন্তু দিনের শেষে সে প্রচেষ্টা অনেক সময় বিফলে যায়। কারও ক্ষেত্রে সারা জীবনই লেগে যায় শাশুড়ির মন জয় করতে। গীতা পিল্লাই পেশায় একজন শিক্ষক। নানাভাবে শাশুড়ির মনে স্থান করার চেষ্টা করে ব্যর্থ তিনি। গীতা বলছিলেন, একটা সময় ছিল যখন আমার স্বামী ঘণ্টার পর ঘণ্টা তার মায়ের সঙ্গে কথা বলতেন। কিন্তু আমার জন্য তার কোন সময় থাকতো না। তিনি বলেন, আমার শাশুড়ি অনুমতি দিলে বা নির্দেশ দিলে তবেই আমার স্বামী আমাকে বাইরে বেড়াতে নিয়ে যেতেন। মানুষ এ ধরনের পুরুষকে মায়ের ছেলে হিসেবে মনে করে। ছেলেরা মায়েদের গভীরভাবে ভালোবাসে। গীতা বলেন, মাঝে-মধ্যে স্ত্রী ও পরিবারের উর্ধ্বে থাকে সে সম্পর্ক এবং এটা আমাদের সেভাবেই গ্রহণ করা উচিত। ঠিক যেভাবে মেয়ে তার পিতাকে ভালোবাসে, সেই একইভাবে একজন স্বামীও চায় তার জীবনে দুই নারী অর্থাৎ তার মা ও স্ত্রীকে সুখী রাখতে। আর সেটা করতে গিয়ে এ দুই জনের কোন একজন হয়তো নিজেকে কিছুটা বঞ্চিত ভাবতে শুরু করে। তাদের মধ্যে ছেলে বা স্বামীকে আরও আপন করে নেয়ার এক অসম প্রতিযোগিতা শুরু হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। এর মধ্যে কয়েকজন খুব ভালো শাশুড়ি রয়েছেন, যারা নিজেরাই ছেলে ও তার বউকে আলাদা থাকার কথা বলেন। কিংবা স্ত্রীকে তার মর্যাদা ও সম্মান দেয়ার ব্যাপারে ছেলেকে উৎসাহ দেন ও নিজেরা কখনও বউদের ওপর কর্তৃত্ব খাটান না বা চাপ দেন না। যখন কোন ছেলে তার মায়ের জন্য তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে, মায়ের বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করতে চায় ও তাকে শক্তভাবে সমর্থন দিতে চায়, তখন স্ত্রীর উচিত তার স্বামীর এ ইতিবাচক ভাবধারাকে সম্মান করা। কারণ, ছেলে ও মা এবং মেয়ে ও পিতার সম্পর্কগুলো প্রকৃতিগতভাবেই নির্ধারিত।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV