Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

স্বামী-স্ত্রী যখন আলাদা রুমে ঘুমান

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: July 17, 2012 | 11:26 AM

 ডেস্ক: বিয়ের পর যদি স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমান তাহলে ব্যাপারটা কেমন চোখে লাগার মতো। আর তাই করেন শতকরা ২৫ ভাগ দম্পতি। তারা বিয়ের পরে এক বিছানা শেয়ার করেন না। এর ফলে তাদের মধ্যকার স্বামী-স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এক সময় দেখা দেয় দাম্পত্য কলহ। বিয়ের আগে একজন নারী বা পুরুষে তার সঙ্গী পাওয়ার ঝোঁক থাকে দুর্নিবার। কিন্তু বিয়ের পরে কি সেই আকুতি কমে আসে! যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পির ফাউন্ডেশন এক গবেষণায় প্রমাণ পেয়েছে শতকরা ২৫ ভাগ দম্পতি এক বিছানায় এমনকি এক রুমে ঘুমান না। এর অর্থ হলো প্রতি চারটি দম্পতির মধ্যে একটি দম্পতি আলাদা আলাদা রুমে রাত্রি যাপন করেন। তারা হয়তো নিরিবিলি ঘুমাতে চান অথবা থাকতে পারে তাদের অন্য কোন শারীরিক সমস্যা। কিন্তু ম্যানহ্যাটানের ডাক্তার জোসেফ সিলোনা বলেন, দম্পতিদের এই প্রবণতা কাটিয়ে উঠা উচিত। তা না হলে দাম্পত্যে সঙ্কট দেখা দিতে পারে। এজন্য তাদের এক বিছানায় ঘুমানো উচিত। একে অন্যের খুব সান্নিধ্যে চলে আসা উচিত। এক্ষেত্রে তারা নিচের পন্থাগুলো অবলম্বন করতে পারেন।

১. কাছাকাছি থাকুন। একজন অন্যজনকে স্পর্শ করুন। যখন আপনার ঘুম এসে যাচ্ছে তার আগে আপনার জীবনসঙ্গীকে কাছে পাওয়ার চেষ্টা করুন। এতে হরমোনের উৎপাদন বেড়ে যায়। আপনার মানবিক বন্ধন দৃঢ় হয়। ঘুমাতে যাওয়ার আগে যখন টিভি দেখছেন তখন আপনারা একে অন্যের হাত দুটো মুঠো করে ধরুন। তাতে মানসিক পরিবর্তন আসবে। এ জন্য বেভারলি হিলসের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ক্যারোল লিবারম্যান বলেন, দম্পতিদের উচিত ঘুমাতে যাওয়ার আগে একটু আলাদা চেষ্টা করা। তাদের মধ্যে স্পর্শ নামের অনুভূতি কাজ করলে তাদের প্রেমময় ও শারীরিক স্বাস্থ্য ভাল থাকবে।

২. বালিতে মাথা রেখে গল্প করুন। যখন সব বাধা পেরিয়ে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমাতে যান তখন তাদের উচিত বালিতে মাথা রেখে গল্পে মেতে ওঠা। সেই গল্প হতে পারে কিভাবে আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার গাড়ি কাল কেমন সার্ভিস দেবে, কর্মক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে। এভাবে গল্প করতে করতে দেখবেন আপনাদের মধ্যকার জড়তা কেটে যাবে। ঘুমে ব্যাঘাত ঘটে এই কথা চিন্তা করে কেউ যদি তারপরও আলাদা ঘরে ঘুমান তাহলে উচিত হবে যিনি ঘুম থেকে আগে উঠবেন তিনি যেন তার জীবনসঙ্গীর খোঁজে অন্য ঘরে ঢুঁ মারেন।

৩. কোন দম্পতি যদি এভাবে একত্রে না ঘুমিয়ে আলাদা আলাদা ঘুমান তাহলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক আস্তে আস্তে লোপ পাবে। তবে কোন কোন ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা দেখেছেনÑ আলাদা ঘরে ঘুমালেও দম্পতিদের শারীরিক সম্পর্ক ঠিক থাকে। এক্ষেত্রে তাদের মানসিক প্রস্তুতি বড় হয়ে দেখা দেয়।
৪. আবেগ প্রকাশের মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধনকে আরও শক্ত করুন। এ কাজটি দম্পতিদের জন্য খুব সোজা। যদি কোন দম্পতি এক বিছানায় না ঘুমান তাহলে তারা একে অন্যের আবেগ অনুভূতিকে স্পর্শ করতে পারবেন না। ফলে তাদের বন্ধন শিথিল হতে থাকে।মানবজমিন

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV