Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

স্যাটে খান’স টিউটোরিয়ালের অসাধারণ সাফল্য

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 30, 2017 | 2:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা আগস্ট ২০১৭-এর স্যাট পরীক্ষায় অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছে। গত বুধবার প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ১৬ জন কৃতী শিক্ষার্থীর একটি তালিকা ও তাদের স্কোর সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এই ১৬ জনকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, এদের জন্য আমরা গর্বিত।
কৃতী ১৬ জন শিক্ষার্থী ও তাদের স্কোর হচ্ছে : সারাহ নবী-১৫৮০, তানভীর চৌধুরী-১৫২০, সুদাত খান-১৫২০, রুথ আরমিয়াস-১৪৭০, ক্রিশ্চিয়ান রামিরেজ-১৪৭০. ইনিকা সিনহা-১৪৬০, এনতাসা চৌধুরী-১৪৬০, তানভির আলম-১৪৫০, শাওলিন শহদি-১৪৪০, গাজী হুসাইন-১৪১০, শাফি রাশীদ-১৪০০, তাসনিম তারান্নুম-১৩৯০, খাদিজা মহসিন-১৩৭০, নাটালী ফন্টানেজ-১৩৩০. ফারিয়া হক-১৩২০ এবং জুদান জেমুন-১৩০০।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫৮০ স্কোর করা সারাহ নবী এবং ১৫২০ স্কোরকারী তানভির চৌধুরী ও সুদাত খানের জন্য আমরা বিশেষভাবে গর্বিত। খান’স টিউটোরিয়ালের (কেটি) একান্ত নিজস্ব স্যাট ম্যানেজার পুষ্পল ইসলামের নেতৃত্বে আমাদের সর্বোচ্চ প্রশিক্ষিত স্যাট ইন্সট্রাক্টররা সবাই কাস্টমাইজড স্যাট কারিকুলাম অনুসারে কাজ করে থাকেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রতি দিনের স্টাডি কার্যক্রমের কঠোর বাস্তবায়ন এবং পাক্ষিক অভিভাবক-শিক্ষক সম্মেলনের মাধ্যমে আমরা স্যাট পরীক্ষায় শিক্ষার্থীদের স্কোর বৃদ্ধিকে নিশ্চিত করে থাকি। কেটি’র হাইস্কুল এ্যাচিভমেন্ট প্রোগ্রামের ডিকেটর তাসনীম ইমাম খান বলেছেন, একেবারে হাতের কাছে এসে গেছে অক্টোবরের স্যাট পরীক্ষা। আমাদের শিক্ষার্থীরা তাতে কত ভাল ফল করে আমরা তাই দেখার জন্য অধীর হয়ে রয়েছি।কেটি’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অক্টোবরের স্যাট ও পিএসএটি’র জন্য ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের শিক্ষার্থীদের প্রস্তুত করার সাথে সাথে আমরা যথাশীঘ্র আমাদের নতুন স্যাট সাইকল শুরুর জন্য সোফোমোর ও জুনিয়ারদের ভর্তি করার অপেক্ষায় রয়েছি। খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট ও সিইও ড. ইভান খান ১০ম ও ১১শ গ্রেডের পরিবারবর্গকে এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করতে এবং একই ধরনের কৃতিত্ব অর্জনে অংশীদার হতে আহ্বান জানিয়েছেন।নিউইয়র্ক সিটি ও আউটার বরোগুলিতে মোট ১০টি শাখায় খান’স টিউটোরিয়াল তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। শাখাগুলি রয়েছে ব্রুকলিন, ব্রংকস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ওজোন পার্ক, ফ্লোরাল পার্ক প্রভৃতি স্থানে। প্রাথমিকভাবে স্বল্প আয়ের মানুষ ও নবাগত ইমিগ্রান্টদের কল্যাণের দিকে লক্ষ্য রেখেই এইসব স্থানে খান’স টিউটোরিয়ালের শাখা স্থাপন করা হয়েছে। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ২ হাজার ৬১৫ জন ছাত্র-ছাত্রীকে স্পেশালাইজড স্কুলে ভর্তি হতে সহায়তা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV