Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সড়ক দুর্ঘটনা রোধে স্মার্ট সিটবেল্ট

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: July 23, 2014 | 6:48 PM

গাড়ি চলন্ত অবস্থায় চালকের ঘুমিয়ে পড়া এক বড় সমস্যাগাড়ি চালানোর সময় ঘুমের ঘোরে একটু অসতর্ক হলে মুহূর্তেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তবে এ ধরনের পরিস্থিতি এড়াতে স্পেন ও যুক্তরাজ্যের একদল গবেষক এবার তৈরি করেছেন একটি স্মার্ট সিটবেল্ট। হারকেন নামের অত্যাধুনিক এই সিটবেল্ট গাড়িচালকের ঘুম ঘুম ভাব হলেই তাঁকে সতর্কসংকেত দেবে।
স্মার্ট সিটবেল্টটি চালকের হৃৎপিণ্ডের গতিবিধির পর্যবেক্ষণ করবে এবং তাঁর ঘুম আসছে কি না, শনাক্ত করতে পারবে। যদি তিনি ঘুমিয়ে পড়েন তবে সিটবেল্টের জরুরি সংকেত তাঁকে জাগিয়ে তুলবে এবং তাৎক্ষণিকভাবে গাড়ি থামানোর পরামর্শ দেবে।
স্পেনের ভ্যালেনসিয়ার বায়োমেকানিকস ইনস্টিটিউট ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির একদল গবেষক মানুষের হৃৎপিণ্ডের গতিবিধি পর্যবেক্ষণের ভিত্তিতে ঘুমের মাত্রা নির্ণয়ের প্রযুক্তি নিয়ে গবেষণা করেন এবং পরবর্তী সময়ে স্মার্ট সিটবেল্টটি তৈরি করেন। গাড়ির রেসের জন্য ব্যবহৃত বিশেষ রাস্তায় গাড়িচালকেরা স্মার্ট সিটবেল্টটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন। এ ক্ষেত্রে এই প্রযুক্তি সফল হয়েছে। স্পেনের বিভিন্ন শহরের রাস্তায় এটি শিগগিরই পরীক্ষা করে দেখা হবে। এদিকে যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকেরা সিটবেল্টের পাশাপাশি চালকের শারীরিক অবস্থার ওপর নজর রাখার উপযোগী বিশেষ ধরনের সিটকভার তৈরির কাজ করছেন।
স্পেনের ভ্যালেনসিয়ার বায়োমেকানিকস ইনস্টিটিউটের হোসে সোলাজ বলেন, হৃৎপিণ্ডের গতিবিধি ও শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন দেখে কোনো মানুষের ঘুমিয়ে পড়ার আভাস শনাক্ত করা যায়। চালকের হৃৎপিণ্ডের গতি ও শ্বাস-প্রশ্বাসের হার কমে গেলে স্মার্ট সিটবেল্ট বুঝতে পারবে, তিনি ঘুমিয়ে পড়েছেন। ওই সিটবেল্টে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি চলন্ত গাড়ির দুলুনি থেকে চালকের হৃৎপিণ্ডের গতিবিধি আলাদা করতে পারে।
যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশে রাস্তায় চলন্ত গাড়িতে চালকের ঘুমিয়ে পড়া বড় একটি সমস্যা। শুধু এই কারণে ২০ শতাংশ ছোটখাটো সড়ক দুর্ঘটনা ও ২৫ শতাংশ গুরুতর দুর্ঘটনা ঘটে। সাধারণত রাত দুইটা থেকে ভোর ছয়টা এবং বেলা দুইটা থেকে বিকেল চারটার মধ্যে ঘুমের কারণে সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। আর ঘুমের কারণে সড়ক দুর্ঘটনার ৮৫ শতাংশ ক্ষেত্রেই পুরুষ চালকেরা দায়ী এবং তাঁদের তিন ভাগের এক ভাগেরই বয়স ৩০ বা তার নিচে। সূত্র: টেলিগ্রাফ।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV