Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদকে নির্যাতনের প্রতিবাদে নিউজার্সীতে প্রবাকস এর বিক্ষোভ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: January 28, 2025 | 7:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নির্যাতনের প্রতিবাদে নিউজার্সীতে প্রবাসী বাঙ্গালী কল‍্যাণ সমিতি (প্রবাকস) এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ২৬ শে জানুয়ারি।
গত ৮ ই জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সামাদ উদ্দিনকে নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন করা হয় তার ই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানানো হয় ।
সংগঠনের সাধারণ সম্পাদক ও হেলডন নিউজার্সীর কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেটারসন সিটির কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দিন, প্রসপেক্ট পার্ক এর বোর্ড অব এডুকেশন কমিশনার জাবেদ খান, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সী এর সভাপতি হোসেন পাঠান বাচ্চু, সুনামগঞ্জ সমিতির সভাপতি ও প্রবাকস এর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, প্রবাকস এর সহ সভাপতি আলমগীর হোসেন গজনবী, জালালাবাদ এসোসিয়েশন নিউজার্সির সেক্রেটারি ও প্রবাকস এর কার্য‍্যকরী সদস্য আনোয়ার চৌধুরী পারেক, সাহাব উদ্দিন, কমিউনিটি ব‍্যক্তিত্ব সুজন আহম্মদ সাজু, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত দে বাবলু, আব্দুল হামিদ, জামাল চৌধুরী, আফতাব উদ্দিন, আবু তাহের প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ