হাওয়াইতে ১১০ ডলারে মিলবে ওবামার বার্থ সার্টিফিকেট
বাংলা প্রেস (নিউইংল্যান্ড): ওবামার জন্মস্থান নিয়ে বিতর্কের অবসান ঘটাতে হাওয়াই স্টেট কর্তৃপক্ষ ১১০ ডলারে যেকোনো ব্যক্তির কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মসনদ (বার্থ সার্টিফিকেট)-এর সার্টিফাইড কপি বিক্রির উদ্যোগ নিচ্ছে । আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ওবামার দিকে প্রায়ই সন্দেহের তীর ছোড়েন বিরোধীরা। ওবামা যে যুক্তরাষ্ট্রেই জন্মেছেন, তার কোনো প্রমাণ নেই বলে দাবি করেন তাঁরা। এই সন্দেহবাদীদের মুখ বন্ধ করতেই ডেমোক্রেট দলীয় রাজনীতিবিদরা নতুন একটি বিল আনতে যাচ্ছেন কংগ্রেসে।

যুক্তরাষ্ট্রের বিদ্যমান ব্যক্তিগত গোপনীয়তা আইন অনুযায়ী, সুনির্দিষ্ট কারণ ছাড়া কারো জন্মসম্পর্কিত তথ্য অন্য কারো কাছে প্রকাশের বিষয়ে বাধা আছে। পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্যের আবেদন বা আদালতের নির্দেশ ছাড়া এসব তথ্য প্রকাশ করা হয় না।হাওয়াই স্টেটের ডেমোক্রেট দলীয় ৫ জন রাজনীতিবিদ নতুন বিলে এই আইনের পরিবর্তনের দাবি করেছেন। বিলটি পাস হলে ওবামার জন্ম সনদ দেখার ব্যাপারে কোনো বাধা থাকবে না। বিল উত্থাপনকারী এবং হোয়াইয়ের রাজনীতিবিদ রিডা কাবানিলা বলেন,বিলটি পাস হলে সমালোচকদের মুখ বন্ধ করা যাবে। যাঁরা সন্দেহে ভুগছেন, তাঁরা ওবামার কাছ থেকে তাঁর জন্মসনদ দেখতে চান না। হোয়াই রাজ্য সরকারের কার্যালয় থেকে ওই সনদ দেখতে চান এবং এ ব্যাপারে ক্রমাগত আবেদনও করে যাচ্ছেন তাঁরা। সনদপ্রতি ১১০ ডলারের বিনিময়ে নিজেদের খাটুনি পুষিয়ে নিতে পারবেন কর্মকর্তারা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট গুলোতেও জন্মসনদ (বার্থ সার্টিফিকেট)-এর সার্টিফাইড কপি বিক্রি করা হয়ে থাকে।সবচেয়ে বেশি দামে বার্থ সার্টিফিকেট বিক্রি হয় নিউজার্সিতে।সেখানে সাধারন ডেলিভারি কপির জন্য ১২৪ ডলার এবং জরুরি কপির জন্য ১৪৯ ডলার ফি জমা দিতে হয়।সবচেয়ে কম মুল্যে বার্থ সার্টিফিকেট মেলে নর্থ ডাকোটায়। সেখানে সাধারন ডেলিভারি কপির জন্য মাত্র ২৮ ডলার জমা দিতে হয়।এছাড়াও অন্যান্য স্টেট গুলোতে বার্থ সার্টিফিকেটের সাধারন ডেলিভারি কপির মুল্য হল নিউইয়র্কে ৬৪.২৫ ডলার,টেক্সাসে ৯৭ ডলার,ভারমন্টে ১১৯ ডলার,নেব্রাস্কায় ১২১ ডলার,ওয়াশিংটন ডিসিতে ৫৮.৯৫ ডলার,ম্যাসাচুসেটসে ৬১.৫০ ডলার,ক্যালিফোর্নিয়ায় ৫০ ডলার, আরিজোনায় ৩৬.৫০ ডলার,আলাস্কায় ৫৪.৫০ ডলার,আলাবামায় ৫৩.৫০ ডলার,আরকানসাসে ৩৮.৫০ ডলার এবং কলারাডোয় ৪৫.৭৫ ডলার।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








