হাওয়াই রাজ্যের একজন বিচারকের রায়ে কয়েক হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ উন্মুক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কয়েক হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ নতুন করে উন্মুক্ত হয়েছে হাওয়াই রাজ্যের একজন বিচারকের রায়ে। এ রায়ের ফলে কমপক্ষে ২৪ হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তবে সরকার দ্রুততার সঙ্গে সেই সুযোগকে বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রিসেটেলমেন্ট এজেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যেসব শরণার্থী কাজ করেন তাদেরকে প্রবেশের অনুমতি দেন হাওয়াই রাজ্যের বিচারক ডেরিক ওয়াটসন। এরপরই শুক্রবার প্রশাসন বলেছে, তারা এ রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আপিল করবে। ডেরিক ওয়াটসন তার রায়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে এমন ব্যক্তিদের প্রবেশের ক্ষেত্র বর্ধিত করেন। এর আওতায় রয়েছে ৬টি মুসলিম প্রধান দেশের শরণার্থী ও পর্যটক। তারাও এ রায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে দাদা দাদী, নানা নানীও থাকতে পারেন। এ রায় অনেকদিন পরে যুক্তরাষ্ট্রে নতুন মোড় নিয়েছে। ইন্টারন্যাশনাল রিফিউচি অ্যাসিসট্যান্স প্রজেক্টের পরিচালক বেকা হেলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ১২০ দিন নিষেধাজ্ঞায় যেসব শরণার্থীর যুুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ছিল তারা এখন প্রবেশ করতে পারবেন। এতে উপকৃত হবেন কমপক্ষে ২৪ হাজার শরণার্থী। এরই মধ্যে তাদের অনেকে সর্বস্ব বিক্রি করে দিয়েছেন নিরাপদে নতুন জীবন শুরু করার জন্য।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ