Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হাজার কোটি ডলারের ক্লাউড সার্ভারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পেন্টাগন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: October 8, 2018 | 11:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরের সার্ভারে অবৈধ অনুপ্রবেশ করতে গোয়েন্দা কম্পিউটার চিপ প্রস্তুত করেছে চীন, এমন একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নিজেদের নতুন ক্লাউড সার্ভারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জমা দেয়া এক পেন্টাগনের এক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এমন আশংকায় চাপের মুখে রয়েছে অ্যামাজনের মতো বৃহৎ কম্পিউটার চিপ সরবরাহকারি প্রতিষ্ঠান।

অ্যামাজন পেন্টাগনের নতুনতম হাজার কোটি ডলারের ক্লাঊড সার্ভার প্রতিযোগিতার প্রধান প্রতিযোগী। প্রতিরক্ষা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, নিরাপত্তার অজুহাতে পেন্টাগন অ্যামাজনকে ক্লাউড সার্ভারের চিপ সরবরাহের ঠিকাদারি নাও দিতে পারে। ফলে আকর্ষণীয় এই চুক্তিটি থেকে বঞ্চিত হবে অ্যামাজন। কোম্পানিটি বিশ্বের বৃহত্তম ক্লাউড কম্পিউটিং চিপ সরবরাহকারি কোম্পানি। তবে শুধু অ্যামাজন নয়, চীনে চিপ উৎপাদন করায় এই তালিকায় অ্যাপলের মতো প্রতিষ্ঠানও রয়েছে। যদিও প্রতিষ্ঠান দুটির দাবি তাদের তৈরি চিপ সম্পূর্ণ নিরাপদ এবং তাদের চালানে চীনের গোয়েন্দা চিপ অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। তবু এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে পেন্টাগন। পেন্টাগন অন্তত ৩০টি মার্কিন কোম্পানিকে চীনা গোয়েন্দা চিপ অনুপ্রবেশ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই বিষয়ে একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হয়েছে মার্কিন অর্থনৈতিক গণমাধ্যম ব্লুমবার্গ। তবে চীনা গোয়েন্দা চিপ সংক্রান্ত পেন্টাগন প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে চীন সরকার। তারা যুক্তরাষ্ট্রের এমন দাবিকে চীনের প্রযুক্তি শিল্পকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করে।

ব্লুমবাগ জানায়, অ্যামাজন কর্তৃপক্ষ পেন্টাগনের আশংকাকে ন্যায়সঙ্গত নয় বলে উল্লেখ করেছে। একইসঙ্গে তারা নিজেদের তৈরি চিপের নিরাপত্তা নিয়ে স¤পূর্ণ আস্থা প্রকাশ করেছে। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানান, অ্যামাজন পেন্টাগনের সঙ্গে চুক্তিটি সম্পাদন করতেই পারে, কারণ তারাই সর্বপ্রথম তাদের চীনা সরবরাহ ব্যবস্থায় ত্রুটির সন্ধান পায় এবং সঙ্গে সঙ্গে তা সমাধানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে। তবে চীনা প্রযুক্তির অনুপ্রবেশ নিয়ে পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদন অ্যামাজন এবং প্রতিরক্ষা দপ্তরের অন্যান্য চিপ সরবরাহকারি প্রযুক্তিখাতের প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই তাদের স্থাপনা ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা উন্নয়ন নিয়ে বাড়তি পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়ে পেন্টাগনের হাউজ ইন্টেলিজেন্স কমিটির পার্লামেন্ট প্রতিনিধি অ্যাডাম স্কিফ বলেন, এখন থেকে প্রতিরক্ষা অধিদপ্তর চীনে উৎপাদিত সকল কম্পিউটার চিপের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য সরবরাহে ক্লাউড সার্ভার চুক্তিটি স্বাক্ষরে আগ্রহী কোম্পানিগুলোর ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। ব্লুমবার্গ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV