হাতের লেখা খারাপে দায়ী ইন্টারনেট!
অনলাইন ডেস্ক : তরুণ শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ! বর্তমানে শিক্ষকেরা মোটেও আধুনিক প্রযুক্তির ওপর ভরসা করেন না। তাঁরা মনে করেন, বর্তমান যুগের ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, টেক্সট, সামাজিক যোগাযোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পড়াশোনায় দক্ষতা, সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে। ভাষার ব্যবহার, তথ্য উদ্ধৃতির ব্যবহার, বড় অনুচ্ছেদ পড়া ও জটিল যুক্তি দিয়ে লেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যায় ফেলছে ইন্টারনেট। সম্প্রতি শিক্ষকদের নিয়ে করা পিউ রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তবে, অনেক শিক্ষকই আবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে দুঃসংবাদ বলে মানতে নারাজ। টুইট, টেক্সটিংয়ের বিষয়গুলো বর্তমানে কোনো কাজে না এলেও ভবিষ্যতে এ ডিজিটাল বিষয়গুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যক্তিগত বক্তব্যের ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করছেন তাঁরা। পিউ রিসার্চের গবেষণায় উঠে এসেছে, ৮৮ শতাংশ শিক্ষক বর্তমানে তাঁর ক্লাসে পড়ানোর সময় উদ্ধৃতি যুক্ত করা, বিভিন্ন উত্স থেকে তথ্য সংগ্রহ করে তা একত্রে লেখার কৌশল শেখান। ৭৫ শতাংশ শিক্ষকই মনে করেন, শিশুদের কপিরাইট বিষয়টি এবং অন্যের লেখা চুরি না করার বিষয়টি শেখানো উচিত। বর্তমানে সূত্র উল্লেখ না করেই শিক্ষার্থীদের মধ্যে অন্যের লেখা হুবহু বসিয়ে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এ ছাড়া তাঁরা মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিশুরা সবচেয়ে খারাপ করছে বানানে ও ব্যাকরণে। জরিপে ৯০ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লেখার ওপর গুরুত্ব দিতে বলেছেন। শিক্ষকদের পরামর্শ হচ্ছে, শিক্ষার্থীদের সক্রিয়ভাবে চিন্তা করতে হবে, সৃজনশীলতা বাড়াতে হবে, নিজের হাতে লিখতে হবে এবং অন্যের লেখা চুরি করার প্রবণতা বাদ দিতে হবে।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








