হারুনুর রশিদ খান মুন্নু ছিলেন পরোপকারী : মানিকগঞ্জ সোসাইটি অফ নর্থ আমেরিকা’র মাহফিলে বক্তারা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানিকগঞ্জের কৃতিসন্তান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নুর মাগফেরাতে কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে মানিকগঞ্জ সোসাইটি অফ নর্থ আমেরিকা ইনক। গত ৮ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় মাহফিল অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের টক অফ দ্যা টাউনে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিছুর রহমান কায়ছার।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিনাত রেহেনা রিনা। মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সংগঠনের সাবেক সভাপতি মো: হাফিজুর রহমান পিন্টু, অন্যতম পৃষ্ঠপোষক আলতাফ হোসেন গাজী। তিনি বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরী করেছেন। সবার কাছে তিনি নিস্বার্থ, নির্লোভ ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন। নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে অন্যের বিভিন্ন সমস্যায় ঝাঁপিয়ে পড়তেন এ মহান ব্যক্তি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দান করেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্লাহ মো: আতিকুর রহমান।
উল্লেখ্য, গত ১ আগষ্ট মঙ্গলবার সকালে ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবন মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হারুনুর রশিদ খান মুন্নু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করায় তিনি দপ্তরবিহীনমন্ত্রী হন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion