হাসপাতালে ইউরিনাল স্টোন অপসারণ শেষে নিউইয়র্কে মেয়ের বাসায় পূর্ণ বিশ্রামে ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট ড. এ কে আবদুল মোমেনের লেজার-অস্ত্রোপচারের মাধ্যমে ইউরিনাল স্টোন অপসারণ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইউরিনাল স্টোন অপসারণের পর তিনি এখন ‘পরিপূর্ণ সুস্থ’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে ‘ইউরিনাল স্টোন’ অপসারণের পর এদিন বিকেলেই হাসপাতাল থেকে নিউইয়র্কের লং আইল্যান্ডে মেয়ের বাসায় ফিরেছেন তিনি। পূর্ণ বিশ্রামে রয়েছেন সেখানে।
ড. মোমেন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমার স্টোনটি গুড়িয়ে শরীর থেকে ফেলে দেয়া হয়েছে। সবার দোয়ায় এখন আমি সম্পূর্ণ সুস্থ। তবে এক সপ্তাহ পর পুনরায় হ্যাকেনসেক হাসপাতালে সর্বশেষ ফলোআপের জন্য যেতে বলা হয়েছে। এজন্য ঢাকায় ফেরার সময়ও পিছিয়ে নেয়া হয়েছে। সর্বশেষ ফলোআপের পর ঢাকায় ফেরার সময় নির্ধারণ করবো। বাংলাদেশে ফিরেই সিলেটে গিয়ে নির্বাচনী প্রচারণায় নামতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করার কথা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বঙ্গবন্ধু কন্যা দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ফেরার আগেই সবকিছু চেকআপ করার একটি সুযোগ পেয়ে পরম করুণাময়ের শোকরানা আদায় করছি। ড. এ কে এ মোমেন তার দ্রুত আরোগ্য কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন।
এর আগে ‘ইউরিনাল স্টোন’ অপসারণের জন্যে গত ৬ সেপ্টেম্বর নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে ভর্তি হন ড. মোমেন। ভর্তির পরই সেই স্টোন অপসারণের প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর তাকে রিলিজ দেয়া হয় হাসপাতাল থেকে। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুনরায় একই হাসপাতালে পুনরায় ভর্তি হন তিনি। ড. মোমেন উল্লেখ করেন, তার চিকিৎসা টিমে এখানকার খ্যাতনামা ইউরোলজিস্ট ড. মোতাহার আহমেদ ছাড়াও ছিলেন আরো দু’বাংলাদেশী চিকিৎসক। তারা হলেন ড. সোহেল আহমেদ এবং ড. ওমর হাসান। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় স্টেটগুলোর মধ্যে হ্যাকেনসেক হাসপাতালটি হচ্ছে অনতম সেরা একটি হাসপাতাল।
ড. মোমেন জানান, কানাডার টরন্টোতে গত ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ অংশগ্রহণের সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টরন্টোর একটি হাসপাতালে দিনভর পরীক্ষা-নীরিক্ষার পর সামান্য সুস্থ হয়েই নিউইয়র্কে ফিরেন তিনি। পরে খ্যাতনামা ইউরোলজিস্ট ড. মোতাহার আহমেদের পরামর্শে ‘ইউরিনাল স্টোন’ অপসারণের সিদ্ধান্ত নেন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan